বিএনপি নেতা সালাউদ্দিনের চার মামলার কার্যক্রম স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ অক্টোবর ২০১৭, ২২:৩৭আপডেট : ২৯ অক্টোবর ২০১৭, ২২:৩৮

হাইকোর্ট নাশকতার অভিযোগে সাবেক সংসদ সদস্য ডেমরা এলাকার বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে করা চার মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

একইসঙ্গে মামলা কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করা হয়েছে।

রবিবার (২৯ অক্টোবর) বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে বিএনপি নেতার পক্ষে আইনজীবী ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ ও ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ।  রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবীর।

নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগে ২০১৩ সালে যাত্রাবাড়ী থানায় একটি এবং ২০১৫ সালে শ্যামপুর, যাত্রাবাড়ী ও গেন্ডারিয়া থানায় করা আরও তিনটি মামলা হয়। এসব মামলার মধ্যে একটিতে গত বছর এবং তিনটিতে চলতি বছর অভিযোগ গঠন করা হয়। এ অবস্থায় মামলা চারটি বাতিল চেয়ে হাইকোর্টে পৃথক পৃথক আবেদন করেন সালাউদ্দিন আহমেদ।  আদালত ওই আবেদনের শুনানি নিয়ে মামলার কাযক্রম স্থগিত ঘোষণা করেন।

/এজেডকে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি