জেএসসি-জেডিসি পরীক্ষায় প্রথম দিন অনুপস্থিত ৬০ হাজার ৮৯৩ জন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০১৭, ১৯:১৬আপডেট : ০১ নভেম্বর ২০১৭, ১৯:২০

সারাদেশে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিন সারা দেশে ৬০ হাজার ৮৯৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। আর পরীক্ষায় অংশ নেওয়াদের মধ্যে বহিষ্কার হয়েছে ১৬ জন। বুধবার (১ নভেম্বর) রাতে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত জেএসসিতে বাংলা প্রথম পত্র এবং জেডিসিতে কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় ২৩ লাখ ৯০ হাজার ১৩৪ জন শিক্ষার্থী অষ্টম শ্রেণির সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় অনুপস্থিত ছিল ৬০ হাজার ৮৯৩ জন।

অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ঢাকা বোর্ডে ১৩ হাজার ৮৭৮ জন এবং রাজশাহী বোর্ডে চার হাজার ৮১২ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া কুমিল্লা বোর্ডে চার হাজার ৭৬০ জন, যশোরে পাঁচ হাজার ৩০ জন, চট্টগ্রামে দুই হাজার ৯০৩ জন, সিলেটে দুই হাজার ৪৫২ জন, বরিশালে তিন হাজার ৩৭৬ জন এবং দিনাজপুর বোর্ডে চার হাজার ২৫৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

মাদ্রাসা বোর্ডে জেডিসিতে ১৯ হাজার ৫১৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, প্রথম দিনের পরীক্ষায় মাদ্রাসা শিক্ষা বোর্ডের নয়জন, ঢাকা বোর্ডের চারজন, যশোরের দুইজন এবং কুমিল্লা বোর্ডের একজন পরীক্ষার্থী বহিষ্কার হয়েছে।

বাংলাদেশের দুই হাজার ৮৩৪টি কেন্দ্রে জেএসসি-জেডিসি পরীক্ষায় অংশ নিচ্ছে অষ্টম শ্রেণির শিক্ষার্থী। পরীক্ষা চলবে ১৮ নভেম্বর পর্যন্ত।

জেএসসি-জেডিসিতে এক থেকে তিন বিষয়ে অকৃতকার্যরা পরের বছর ফেল করা বিষয়গুলোতে পরীক্ষা দেওয়া সুযোগ পায় বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে।

/এসএমএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম