রাজধানীর চকবাজারে ভবনের ছাদ থেকে পড়ে গিয়ে মতিউর রহমান (৫৫) নামের এক ব্যাবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) বিকাল পৌনে ৩ টার দিকে তিনি ছাদ থেকে পড়ে মারা যান। ময়নাতদন্তের জন্য তার লাশ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক মো. বাবুল মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ।
মৃতের এক আত্মীয় সেকেন্দার জানান, চকবাজারের ৪৩ হরনাথ ঘোষ রোডে নিজেদের সাত তলা ভবনের পাঁচ তলায় থাকতেন মতিউর রহমান। বাসায় পানি না থাকায় শুক্রবার বিকাল পৌনে তিনটার দিকে তিনি পানির ট্যাংক দেখতে ছাদে যান এবং সেখান থেকে পা পিছলে নিচে পড়ে যান। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক বিকাল সাড়ে তিনটায় তাকে মৃত ঘোষণা করেন।
মতিউর রহমান ভিআইপি টেইলার্স নামে একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন। তার বাবার নাম আব্বাস উদ্দিন।
আরও পড়ুন:








