সাঁওতালপল্লিতে হামলাকারীদের শাস্তির দাবিতে সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৭, ১৯:৩৯

সাঁওতালপল্লিতে হামলার বর্ষপূর্তিতে ঢাবিতে মিছিল গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালদের ঘরবাড়িতে অগ্নিসংযোগ-লুণ্ঠন ও তিন আদিবাসীকে হত্যার এক বছর পূর্ণ হচ্ছে আগামীকাল মঙ্গলবার (৭ নভেম্বর)। ভয়াবহ ওই হামলার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে সোমবার (০৬ নভেম্বর) সমাবেশ করেছেন সামাজিক অ্যাক্টিভিস্টরা।

সাঁওতালপল্লিতে হামলার বর্ষপূর্তিতে ঢাবিতে সমাবেশ বিকাল সাড়ে ৩টায় শাহবাগে জড়ো হয়ে সমাবেশ করতে চাইলে পুলিশ তাতে বাধা দেয়। পরে রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ করা হয় বলে জানিয়েছেন অ্যাক্টিভিস্ট এনামুল হক। তিনি বলেন, গোবিন্দগঞ্জের বাগদাফার্মে শ্যামল হেমব্রম, মঙ্গল মার্ডি ও রমেশ টুডু হত্যার এক বছরপূর্তি উপলক্ষে সমাবেশ করেছি। ওই ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের দ্রুত শাস্তি দাবি জানিয়েছি। এছাড়া, সেখানে পরিত্যক্ত জমি সাঁওতাল এবং বাঙালিদের ফিরিয়ে দেওয়ারও দাবি জানিয়েছি।’

ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট বাকি বিল্লাহর সঞ্চালনায় সমাবেশে অংশ নেন অধ্যাপক রবি আহসান, অ্যাডভোকেট হাসনাত কায়্যুম, ব্যারিস্টার জ্যোর্তিময় বড়ুয়া, ঢাবির ইতিহাস বিভাগের শিক্ষক আহমেদ কামাল প্রমুখ।

/আরএআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের