হিন্দুদের ঘরে আগুন দিলে ইসলাম ধর্মের সম্মান বাড়ে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০১৭, ২১:৪১আপডেট : ১১ নভেম্বর ২০১৭, ২১:৪৭

মানববন্ধন ইসলাম রক্ষার নামে ভিন্ন সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। কিন্তু হিন্দুদের বাড়িঘরে আগুন দিলে ইসলাম ধর্মের সম্মান বাড়ে না। রংপুরে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হিন্দু বসতিতে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা একথা বলেন। শনিবার (১১ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগ জাদুঘরের সামনে এ মানববন্ধন করা হয়।

বক্তারা বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে একটি মহল সংকট তৈরির চেষ্টা করছে। এ সংকট তৈরিতে সরকারদলীয় লোকজনও জড়িত। নাসিরনগরে আমরা দেখেছি সরকারদলীয়রা কিভাবে ধর্ম অবমাননার গুজব ছড়িয়ে হিন্দুদের বাড়িতে আগুন দিয়েছে। ইসলাম রক্ষার নামে বিভিন্ন সম্প্রদায়ের বাড়িতে আগুন দেওয়া হচ্ছে। এতে ইসলামের সম্মান বাড়ে না, বরং কমে।

তারা আরও বলেন, সরকার মুখে তথাকথিত ধর্মনিরপেক্ষতা কথা বলে। আর বাস্তবে সাম্প্রদায়িক শক্তির সঙ্গে হাত মেলায়। সরকার হেফাজতের দাবি মেনে পাঠ্যপুস্তক সংশোধন করেছে। বাংলাদেশের রাজনীতি এখন নষ্ট হয়ে গেছে।

মানববন্ধনে ছিলেন ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি বাকি বিল্লাহ, লাকি আক্তার, ছাত্রনেতা লিঠন নন্দী প্রমুখ।

এএইচআর/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী