ঢাবি শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ শিক্ষকের, থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩১আপডেট : ১৫ নভেম্বর ২০১৭, ১৯:৩১

ঢাবি শিক্ষকের বিরুদ্ধে হুমকির অভিযোগ শিক্ষকের, থানায় জিডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল উদ্দীনের বিরুদ্ধে আরেক শিক্ষককে মোবাইল ফোনে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের প্রভাষক মেহেদী হাসান হুমকির অভিযোগে নিরাপত্তা চেয়ে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন শাহবাগ থানায়। গত ১০ নভেম্বর এটি জমা পড়ে সেখানে।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান জিডির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ১০ নভেম্বর নিরাপত্তাহীনতার কারণ দেখিয়ে জিডি করেছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক।
জিডিতে দাবি করা হয়— গত ৬ নভেম্বর অধ্যাপক জামাল উদ্দীন মোবাইল ফোনে প্রভাষক মেহেদী হাসানের সঙ্গে অপমানজনক ও ভীতিউদ্রেককারী ভাষায় কথা বলেন। এ অভিযোগ এনে প্রভাষক মেহেদী বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছি। সেজন্যই নিরাপত্তা চেয়ে থানায় জিডি করেছি। ঢাবি প্রক্টর স্যারকেও মৌখিকভাবে জানিয়েছি।’
হুমকির অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে অধ্যাপক জামাল উদ্দীন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমি ভবিষ্যতে নীল দলের নেতৃত্বে আসতে চাই। যারা আমাকে নেতৃত্বে আসতে দিতে চান না, তারাই আমার বিরুদ্ধে সংঘবদ্ধ ষড়যন্ত্র করছে।’

প্রভাষক মেহেদী হাসানের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার বিষয়টি স্বীকার করেছেন এই অধ্যাপক। তার কথায়, ‘আমি একাধিক শিক্ষার্থী ও শিক্ষকের মাধ্যমে জানতে পেরেছি মেহেদী আমার নামে মিথ্যে তথ্য ছড়াচ্ছে। একটি পত্রিকায় খবরও ছাপিয়েছে। এগুলো সে করছে কিনা তা জানার জন্য ফোন দিয়েছিলাম। আমি জানতে চেয়েছি, আমার বিরুদ্ধে কিছু লেখার আগে আমাকে জিজ্ঞাসা করা উচিত ছিল কিনা। এর বাইরে তেমন কোনও কথা হয়নি। কোনও বিষয়ে জানতে চাওয়া কিন্তু হুমকি নয়।’

/আরজে/জেএইচ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম