সরিয়ে দেওয়া হলো বিটিভি’র সেই ক্যামেরাম্যানকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ নভেম্বর ২০১৭, ১৭:৫৭আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১২:১৪

এসএম জাহিদের কাছ থেকে টাকা নিচ্ছেন বিটিভির ক্যামেরাম্যান পেশাগত দায়িত্বে থাকা অবস্থায় এক নেতার কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগে বাংলাদেশ টেলিভিশনের সহকারী চিত্রগ্রাহক ফরিদ আহমেদকে চট্টগ্রামে বদলি করা হয়েছে। একইসঙ্গে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে বলে নিশ্চিত করেছেন বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন অর রশীদ।

গত শনিবার (১৮ নভেম্বর) সোহরাওয়ার্দী উদ্যানে ছিল নাগরিক সমাবেশ। দুপুর ১২টা থেকে বিকাল চারটার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সামনের এলাকায় বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) একজন ক্যামেরাম্যান মিছিলের চিত্র ধারণ করছিলেন। ভিডিও ধারণের এক ফাঁকে তাকে মানিকগঞ্জের আওয়ামী লীগ নেতা  এস এম জাহিদের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলাপ করতে দেখা যায়। আলাপ চলাকালে ওই নেতা পকেট থেকে টাকা বের করেন। আর চোখের পলকেই সেই টাকা চলে যায় চিত্রগ্রাহক ফরিদ আহমেদের  হাতে।

সোমবার (২০ নভেম্বর) বাংলা ট্রিবিউনে নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও) শীর্ষক প্রতিবেদন প্রকাশের পরপরই খবর আসে তার বদলির। বদলি বিষয়ে বিটিভি’র মহাপরিচালক এস এম হারুন অর রশীদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সব প্রমাণ তো দেখা যাচ্ছে, এর আর কী তদন্ত হবে। আপাতত তাকে বার্তা বিভাগ থেকে সরিয়ে দেওয়া হয়েছে।’

আরও পড়ুন: 

নেতার পকেটের টাকা চলে যায় বিটিভি’র ক্যামেরাম্যানের হাতে! (ভিডিও)

/ইউআই/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি