রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৮:২৩আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৮:২৩

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় মাছ ব্যবসায়ী নিহত রাজধানী পল্টন থানাধীন গুলিস্তানে সড়ক দুর্ঘটনায় এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। তার নাম মো. ইব্রাহিম। ঘটনাটি মঙ্গলবার (২১ নভেম্বর) সকালের।
জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় গুলিস্তান ভাষানী হকি স্টেডিয়ামের সামনে অজ্ঞাত পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হন ইব্রাহিম। পরে তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন পথচারী সবুজ। কর্তব্যরত চিকিৎসক সকাল ১১টা ১০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
নিহত ইব্রাহিমের বয়স ৪৫ বছর। তিনি কুমিল্লা জেলার হোমনা উপজেলার প্রয়াত মুক্তার আহমেদের ছেলে। ইব্রাহিমের স্ত্রীর নাম শিরিন বেগম। তাদের এক ছেলে ও এক মেয়ে আছে।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি