ভবন ভাড়া দিচ্ছে বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ নভেম্বর ২০১৭, ১৯:৪০আপডেট : ২১ নভেম্বর ২০১৭, ১৯:৪৫

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স মতিঝিলে ‘বিমান ভবন’ এর সাতটি ফ্লোর ভাড়া দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সাতটি ফ্লোরের প্রায় ৬১ হাজার ১৪৫ বর্গফুট আয়তনের স্পেস ট্রাভেল এজেন্সি ব্যতিত সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানকে ভাড়া দেবে বিমান। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, মতিঝিলে বিমান ভবনের দ্বিতীয় তলায় ১২ হাজার বর্গফুট, তৃতীয় তলায় ১১ হাজার বর্গফুট, পঞ্চম তলায় সাড়ে ১০ হাজার বর্গফুট, ষষ্ঠ তলায় সাড়ে ২০ হাজার বর্গফুট, সপ্তম তলায় দুই হাজার ৪৭৫ বর্গফুট, অষ্টম তলায় দুই হাজার ৩৩৫ বর্গফুট, নবম তলায় দুই হাজার ৩৩৫ বর্গফুট কর্মাশিয়াল স্পেস ভাড়া দেওয়া হবে। আগ্রহীদের ৪ ডিসেম্বরের  অপরাহ্নে মধ্যে দরপত্র জমা দিতে হবে।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোসাদ্দিক আহমেদ বলেন, মতিঝিলের ভবনটিতে যেসব ফ্লোর বিমানের কাজে লাগছে না তা ভাড়া দেওয়া হবে। এ থেকেও আয় হবে। এসব ফ্লোর ভাড়া দিতে দরপত্র আহ্বান করা হয়েছে।

/সিএ/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম