কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ২৩:৪৫আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ২৩:৫৫

কামরাঙ্গীরচরে স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার রাজধানীর কামরাঙ্গীরচরে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সে আত্মহত্যা করেছে। তার নাম আঁখি আকতার রাত্রি (১৫)। ঘটনাটি বুধবার (২২ নভেম্বর) বিকালের।
কিশোরীর সৎ মা নূর নেসা জানান, কামরাঙ্গীরচর কোম্পানিঘাট ভাড়াবাসায় ঘটনাটি ঘটে। ঘরের ভেতর ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে গলায় ফাঁস দেয় রাত্রি। তবে কী কারণে রাত্রি আত্মহত্যা করেছে তা জানাতে পারেননি তিনি।
মেয়েকে ঝুলতে দেখে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়। এরপর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা সোয়া ৬টায় মৃত ঘোষণা করেন।
ময়নাতদন্তের জন্য রাত্রির মৃতদেহ রাখা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী ছিল রাত্রি। তার বাবার নাম মো. সবুজ মিয়া, পেশায় প্রাইভেট কার চালক। এক ভাই এক বোনের মধ্যে এই মেয়েটি ছিল বড়। তার মা রুমা বেগম সৌদি প্রবাসী। পরে তার বাবা নূর নেসাকে বিয়ে করেন। তবে এই সংসারে তার কোনও সন্তান নেই।

/এআইবি/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম