ঢাবি অধিভুক্ত ৭ কলেজের অনার্স ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ

ঢাবি প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৭, ২৩:৩৯আপডেট : ২৯ নভেম্বর ২০১৭, ২৩:৫১

ঢাবি অধিভুক্ত সাত কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজে ২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান/পাস) শ্রেণির ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর থেকে শুরু হবে। বুধবার (২৯ নভেম্বর) ঢাবির জনসংযোগ দফতর বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। 

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ১ ডিসেম্বর সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ইউনিটগুলোতে ১৬ হাজার ৯০০ আসনের বিপরীতে আবেদনকারীর সংখ্যা ২৩ হাজার ৭০৪।

ভর্তি পরীক্ষা ৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্রগুলো হলো– ইডেন মহিলা কলেজ (রোল-৩০০০০১ থেকে ৩০৫০০০), বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ (রোল-৩০৫০০১ থেকে ৩০৭৩৯৬), ঢাকা কলেজ (রোল-৩০৭৩৯৭ থেকে ৩১০৮৯৬), কবি নজরুল সরকারি কলেজ (রোল-৩১০৮৯৭ থেকে ৩১২৪৪০), সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ (রোল-৩১২৪৪১ থেকে ৩১৪৬৪০), সরকারি তিতুমীর কলেজ (রোল-৩১৪৬৪১ থেকে ৩১৮১৪০), সরকারি বাঙলা কলেজ (রোল-৩১৮১৪১ থেকে ৩২০৬২০), আজিমপুর সরকারি গার্লস স্কুল অ্যান্ড কলেজ (রোল-৩২০৬২১ থেকে ৩২২১৩০) এবং গার্হস্থ্য অর্থনীতি কলেজ (রোল-৩২২১৩১ থেকে ৩২৩৭০৪)। 

এছাড়া, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা ৮ ডিসেম্বর এবং বাণিজ্য ইউনিটের ভর্তি পরীক্ষা ৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।  বিস্তারিত তথ্য www.7college.du.ac.bd ওয়েবসাইট থেকে জানা যাবে। 

ঢাবি অধিভুক্ত সরকারি সাত কলেজ হচ্ছে–ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাঙলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ এবং সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ।

/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি