পুরান ঢাকায় গৃহবধূর রহস্যজনক মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ডিসেম্বর ২০১৭, ২২:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ২২:৩০

লাশ উদ্ধার

রাজধানীর পুরান ঢাকার গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল থেকে সিনথিয়া ইসলাম (২১) নামে এক তরুণীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) লাশ উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়। গেন্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) হারুনুর রশিদ এ তথ্য নিশ্চিত করেন।

সিনথিয়া ইসলাম মুন্সিগঞ্জের লৌহজং থানার বাছিরা গ্রামের মৃত বিল্লাল তালুকদারের মেয়ে।

নিহতের শ্বশুরবাড়ির লোকজনের দাবি, আত্মহত্যা করেছেন সিনথিয়া। তবে নিহতের বাবারবাড়ির লোকজনের দাবি, সিনথিয়াকে হত্যা করা হয়েছে।

সিনথিয়ার চাচা টুলু তালুকদার জানান, গত ফেব্রুয়ারি মাসে ইতালি প্রবাসী শেখ রিয়াদ আহমেদের সঙ্গে বিয়ে হয় সিনথিয়ার। বিয়ের পর পরই রিয়াদ ইতালি চলে যান। এরপর থেকে সিনথিয়া শ্বশুর-শাশুড়ীর সঙ্গেই তাদের গেন্ডারিয়ার ৬নং দ্বীননাথ সেন রোডের বাসায় থাকতো। কিন্তু সিনথিয়ার শাশুড়ী ও দেবর তাকে প্রায়ই নির্যাতন করতো।

টুলু তালুকদার বলেন, ‘আমাদের ধারণা, সিনথিয়ার শ্বশুর-শাশুড়ী তাকে হত্যা করে এখন আত্মহত্যার নাটক সাজিয়েছে।’

এসআই হারুনুর রশিদ জানান, এ ঘটনায় মঙ্গলবার নিহতের ভাই মিঠু তালুকদার বাদী হয়ে গেন্ডারিয়া থানায় আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা করেন। পরে সিনথিয়ার শ্বাশড়ী পারভীন বেগম ও দেবর শেখ শাওনকে গ্রেফতার করা হয়।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম