গার্মেন্টস শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৭, ১৫:৪৩

সংবাদ সম্মেলনে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের নেতারা বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে বাংলাদেশে তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি বোর্ড গঠনের দাবি জানিয়েছে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদ। বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি করে সংগঠনটি। এখানে বাংলাদেশ শ্রম আইন সংশোধনেরও আহ্বান জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়— কর্মস্থলে দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবারকে হাইকোর্টের রায় অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়ার জাতীয় মানদণ্ড নির্ধারণ করতে হবে। একইসঙ্গে কারখানার মালিককে দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ বীমার একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম পরিশোধের জন্যও দাবি উঠেছে।

শ্রমিকদের অন্যান্য দাবির মধ্যে রয়েছে— শ্রম আইনের ২৩২ ধারায় বছর শেষে কোম্পানির নিট মুনাফার ৫ শতাংশ শ্রমিক-কর্মচারীর মধ্যে বণ্টনের নিয়ম থাকতে হবে তৈরি পোশাক কারখানায়।

নারী শ্রমিকের ক্ষেত্রে শ্রম আইনের ৪৬ ধারায় সন্তান জন্মদানের আগে ও পরে ২৪ সপ্তাহ ছুটি দেওয়ার দাবি জানানো হয়। এছাড়া শ্রম আইনের ১০৯ ধারায় কোনও নারী শ্রমিককে বিনা অনুমতিতে রাত ৮টার পর থেকে ভোর ৬টা পর্যন্ত দায়িত্ব পালনে বাধ্য করা যাবে না, এমন দাবিও তোলেন সংগঠনের নেতারা।

শ্রম আইনের ১৭৯ ধারায় মোট শ্রমিকের ন্যূনতম ৩০ শতাংশ হলে ট্রেড ইউনিয়ন করা যাবে, এমন নিয়ম বাতিলের দাবি জানানো হয়। বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ঐক্য পরিষদের সমন্বয়ক মাহতাব উদ্দিন বলেন, ‘১০ জন শ্রমিক একসঙ্গে শ্রমিক ইউনিয়ন করতে পারবে, এমন নিয়ম যুক্ত করতে হবে। একইসঙ্গে শ্রম আইনের ৪,৫,৬-এর গ,ঘ ধারা বাতিলের দাবি তুলছি আমরা।’

সংবাদ সম্মেলনে আরও ছিলেন জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক আমিন, বাংলাদেশে পোশাক শিল্প শ্রমিক ফেডারেশনে সভাপতি তোহিদুর রহমান, বাংলাদেশ বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন প্রমুখ।

/এএইচআর/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান