আন্তর্জাতিক পর্বত দিবস আজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ডিসেম্বর ২০১৭, ০৬:০৬আপডেট : ১১ ডিসেম্বর ২০১৭, ০৬:১৫

আন্তর্জাতিক পর্বত দিবস আজ আন্তর্জাতিক পর্বত দিবস সোমবার (১১ ডিসেম্বর)। এ বছরের প্রতিপাদ্য ‘পার্বত্য অঞ্চলের ঝুঁকি: জলবায়ু, ক্ষুধা, অভিবাসন’। পর্বতের টেকসই উন্নয়ন, জলবায়ু পরিবর্তন, জীববৈচিত্র ইত্যাদি বিষয়ের গুরুত্ব তুলে ধরাই এর উদ্দেশ্য।

বাংলাদেশে দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে পর্বতারোহীদের সংগঠনগুলো। সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হবে নাগরিক সংলাপ। এখানে অংশ নেবেন অর্থনীতিবিদ ড. হোসেন জিল্লুর রহমান ও বাংলাদেশে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ধন বাহাদুর ওলী।

সোমবার সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছবির হাট থেকে শোভাযাত্রা বের করে শহীদ মিনারে যাবে বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাব। এতে অংশ নেবে পর্বাতারোহী এম এ মুহিত, নিশাত মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিস্ট সোসাইটির সদস্য ও বাংলাদেশে অধ্যায়নরত নেপালি শিক্ষার্থীরা।

বাংলা মাউন্টেইনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রেসিডেন্ট পর্বাতারোহী এম এ মুহিত বাংলা ট্রিবিউনকে বললেন, ‘২০০৫ সাল থেকে আমরা দিবসটি উদযাপন করে আসছি। এবার আমাদের সঙ্গে ঢাকাস্থ নেপাল দূতাবাসও অংশ নিচ্ছে।’

২০০৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ১১ ডিসেম্বরকে আন্তর্জাতিক পর্বত দিবস নির্ধারণ করে। এরপর বিশ্বজুড়ে প্রতি বছর এই দিনে দিনটি উদযাপন হচ্ছে। ২০১৬ সাল থেকে জাপানে দিবসটি উদযাপনে রাষ্ট্রীয় ছুটি থাকে।

/সিএ/জেএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম