অবৈধ সম্পদ অর্জনের মামলায় সিভিল এভিয়েশনের নির্বাহী প্রকৌশলী আছির উদ্দিনকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার সকালে সিভিল এভিয়েশন কার্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, আছির উদ্দিনের বিরুদ্ধে আড়াই কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এ বছরের মে মাসে মামলা করেছিল দুদক। এই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে।








