বিচারকদের শৃঙ্খলাবিধির নতুন গেজেট না হলে আন্দোলনের হুঁশিয়ারি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:২০আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৭, ১৮:৪৩

সংবাদ সম্মেলন বিচারকদের শৃঙ্খলাবিধির নতুন গেজেট না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন। বুধবার (১৩ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, ‘বিচারিক আদালতের বিচারকদের ‍চাকরির শৃঙ্খলা সংক্রান্ত বিধিমালা নিয়ে আইন মন্ত্রণালয় যে গেজেট প্রকাশ করেছে তা মাসদার হোসেন মামলার রায়ের পরিপন্থী। তাই সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী আগামী ৭ জানুয়ারির মধ্যে আবারও গেজেট প্রকাশ না হলে আইনজীবী সমিতির পক্ষ থেকে বৃহত্তর আন্দোলন কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।’

জয়নুল আবেদীন বলেন, ‘অধস্তন আদালতের বিচারকদের চাকরির আচরণ ও শৃঙ্খলাবিধি যে প্রক্রিয়ায় সম্পন্ন করা হয়েছে সেই প্রক্রিয়াটি সংবিধান বহির্ভূতই নয়, তা অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত।’

তবে আইনজীবী সমিতির সভাপতির বক্তব্যের বিষয়ে দ্বিমত পোষণ করেন সুপ্রিম কোর্ট বারের সহ-সভাপতি অজিউল্লাহ। তিনি বলেন, ‘সংবিধানের ১১৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতিকে বিচার কর্মে নিয়োজিত এবং বিচার বিভাগে দায়িত্বপালনরত ব্যক্তিদের শৃঙ্খলাবিধিসহ সব রকমের আচার-আচরণ সংক্রান্ত ক্ষমতা সংবিধান দিয়েছে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির ওপরই চূড়ান্ত ক্ষমতা থাকবে।’

তিনি আরও বলেন, ‘‘আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে পরামর্শ করেই এই বিধিমালা প্রণয়ন করে গেজেট প্রকাশ করা হয়েছে। ইতোপূর্বে আইনমন্ত্রী বলেছেন, ‘বিধিমালা নিয়ে যে ত্রুটি ছিল তা নিয়ে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের বিচারপতিদের সঙ্গে বসে নিরসন করা হয়েছে।’ 

/বিআই/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের