আবাসিক এলাকায় রাতে গাড়ির গতি ২০ কি.মি’র বেশি নয়: হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:০৪আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৭, ১৪:২১

আবাসিক এলাকায় রাতে গাড়ির গতি ২০ কি.মি’র বেশি নয়: হাইকোর্ট

রাজধানীর আবাসিক ও ভিআইপি এলাকায় রাত ১০টার পর ২০ কিলোমিটারের বেশি গতিতে গাড়ি চালানো যাবে না বলে আদেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে যেসব কারাখানা হাইড্রোলিক হর্ন তৈরির সঙ্গে জড়িত সেগুলো বন্ধেরও নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

গত ৫ নভেম্বর ঢাকায় হাইড্রোলিক হর্ন বন্ধের পর সারাদেশে যানবাহনে ব্যবহৃত হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। আজ আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

এর আগে ৪৮ ঘণ্টার মধ্যে ঢাকা মহানগরে চলাচলকারী যানবাহনের হাইড্রোলিক হর্ন বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ এ রিট দায়ের করেন। ওই রিটে বলা হয়, মোটরযান অধ্যাদেশ অনুযায়ী যানবাহনে এমন কোনও যন্ত্র ব্যবহার করা যাবে না যা শব্দ দূষণের সৃষ্টি করে। কিন্তু আইন ভঙ্গ করে বিভিন্ন যানবাহনে হাইড্রোলিক হর্ন ব্যবহার করা হচ্ছে।

মনজিল মোরসেদ বাংলা ট্রিবিউনকে বলেন, `আদালত এ মামলার আদেশে তিনটি পর্যবেক্ষণ দিয়েছেন। পর্যবেক্ষণগুলো হলো- এক. স্কুল, কলেজ, হাসপাতালের সামনে কেউ হর্ন বাজাতে পারবে না; দুই. রাত ১০টার পর আবাসিক ও ভিআইপি এলাকায় হর্ন বাজানো ও ২০ কিলোমিটারের অধিক গতিতে গাড়ি চালানো যাবে না; তিন. কাকরাইল থেকে মগবাজার হয়ে ময়মনসিংহ যাওয়ার রাস্তায় এবং শাহবাগ থেকে সাইন্স ল্যাবরেটরি হয়ে গাবতলী যাওয়ার রাস্তায় সার্ভিলেন্স টিম গঠন করে হর্ন নিয়ন্ত্রণের বিষয়টি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। একইসঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের আইজিপিকে এই নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। 

বিএ/ইউআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সাবেক এমপি নূর মোহাম্মদ আটক
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
সরকার বদলায়, আইন বদলায়: থামে না হেফাজতে নির্যাতন ও মৃত্যু
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
বরকত উল্লাহ বুলুর বড় ভাইয়ের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
তুরাগ নদ থেকে ৩ লাশ উদ্ধার, জানা গেলো পরিচয় 
সর্বাধিক পঠিত
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: কারা খাবে না ক্যাপসুল, কারা খেতে পারবে?
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
আগুনে পুড়ে ছাই সাবেক উপদেষ্টার চেম্বার, প্রাণ হারালেন দুই কর্মচারী
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
ইজারা দেওয়া হবে রেলওয়ে পশ্চিমাঞ্চলের ১১ ট্রেন
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
তীব্র গরমেও কেন এসি ব্যবহার করতে পারছে না ইউরোপ
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম
ভরিতে ৫৪৮২ টাকা বাড়লো স্বর্ণের দাম