এবি ব্যাংকের সাবেক এমডিসহ দু’জনকে দুদকের জিজ্ঞাসাবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ ডিসেম্বর ২০১৭, ১৩:৫৮আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৭, ১৪:০২

এবি ব্যাংক সিঙ্গাপুরে অর্থ পাচারের অভিযোগে বেসরকারি আরব-বাংলাদেশ (এবি) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) দু’জনকে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তারা হলেন, শামীম আহমেদ চৌধুরী (এমডি) এবং ব্যাংকের হেড অব ফাইন্যান্সিয়াল আবু হেনা মোস্তফা কামাল। রবিবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুদক কার্যালয়ে তাদের  জিজ্ঞাসাবাদ শুরু হয়।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘তাদের জিজ্ঞাসাবাদ এখনও চলছে।’

প্রসঙ্গত, গত ২১ ডিসেম্বর ব্যাংকের পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন চেয়ারম্যান এম ওয়াহিদুল হক, ভাইস চেয়ারম্যান সেলিম আহমেদ ও পরিচালক ফাহিমুল হক। একইদিন রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে এবি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভায় (ইজিএম) তাদের পদত্যাগ পত্র গ্রহণ করা হয়।

আরও পড়ুন- পদত্যাগ করলেন এবি ব্যাংকের চেয়ারম্যানসহ তিন জন

/আরজে/এসএসএ/এসএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি