পিইসি (প্রাইমারি স্কুল সার্টিফিকেট) ও জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার ‘নির্ঝর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ’ শতভাগ সাফল্য পেয়েছে। ২০১৬ সালের চালুর পরে এবারই প্রথম পিইসি ও জেএসসি পরীক্ষায় অংশ নেয় স্কুলটির শিক্ষার্থীরা।
পিইসি পরীক্ষায় স্কুলটি থেকে অংশ নেয় ৯২ জন শিক্ষার্থী। এরমধ্যে এ প্লাস পেয়েছে ৮৮ জন এবং এ পেয়েছে ৪ জন। জেএসসি পরীক্ষায় ৫৯ জন অংশ নিয়ে এ প্লাস পেয়েছে ৪৯ জন। অবশিষ্ট ১০ জন শিক্ষার্থী এ পেয়েছে।
স্কুল কর্তৃপক্ষ প্রথমবার অংশ নিয়েই এই অভাবনীয় ফলে সন্তোষ প্রকাশ করে শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।








