হেলিকপ্টারের জরুরি অবতরণে পাইলটের পেশাদারিত্বে মুগ্ধ কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ০৫:০৭আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ০৫:১০

 

সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের  (ছবি: আইএসপিআর) সেনাবাহিনী প্রধান জেনারেল আবু বেলাল মোহাম্মদ শফিউল হকের  সঙ্গে বাংলাদেশ সফররত কুয়েতের সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালেদ আল খাদের সাক্ষাৎ করেছেন। বুধবার (৩ জানুয়ারি) রাতে রাজধানীর একটি হোটেলে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় বিরূপ আবহাওয়ার কারণে বিমান বাহিনীর হেলিকপ্টার জরুরি অবতরণ করার ক্ষেত্রে পাইলটের পেশাদারিত্বের প্রশংসা করেন তিনি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফ বলেন, বিরূপ আবহাওয়ার কারণে আমাদের হেলিকপ্টারটি জরুরি অবতরণ করে। তবে পাইলটের পেশাদারিত্বে আমার প্রতিনিধি দল মুগ্ধ। কারণ এরূপ একটি ক্র্যাশ লেন্ডিংয়ের পরও আমরা সবাই নিরাপদ ও সুস্থ আছি। এছাড়া, অবতরণের ৫ মিনিটের মধ্যে বাংলাদেশের উদ্ধারকারী দল আমাদের সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয়েছে। সেনা প্রধানসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা আমাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন।

এ সময় বাংলাদেশ সেনা প্রধান বলেন, কুয়েত আমাদের ভ্রাতৃপ্রতিম  দেশ, ঘটনার পরপরই আমি কুয়েত  সশস্ত্র বাহিনীর চিফ অব স্টাফের সঙ্গে কথা বলি। আমি তখন খুব চিন্তিত ছিলাম। কিন্তু লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ খালিদ আল খাদেরের সঙ্গে কথা বলার পর তার উচ্চ মনোবল দেখে আমিও তার মতো আশ্বস্ত হই।’ তিনি আরও বলেন, ‘আমাদের উড্ডয়ন নিরাপত্তা খুবই উন্নত।’

উল্লেখ্য, সৌজন্য সাক্ষাতের সময় সৌজন্য সাক্ষাতের সময় আরও উপস্থিত ছিলেন,  বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসরার,  কুয়েত নেভাল ফোর্সের কমান্ডার মেজর জেনারেল খালিদ আহমেদ আব্দুল্লাহ, কুয়েত আর্মড ফোর্সের চিফ অব মিলিটারি অ্যাডুকেশন ডিপার্টমেন্ট মেজর জেনারেল আনোয়ার জাসিম আল মাজিদি, মুবারক আল আব্দুলাহ জয়েন্ট কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের কমান্ড্যান্ট মেজর জেনারেল আব্দুল্লাহ আবদুস সামাদ দাস্তি প্রমুখ।

 

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের