বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয়ের দাবি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪১আপডেট : ০৪ জানুয়ারি ২০১৮, ১৪:৪১

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সংবাদ সম্মেলন বিচার বিভাগের জন্য একটি স্বতন্ত্র সচিবালয়ের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) দুপুরে সুপ্রিম কোর্টের শহীদ শফিউর রহমান মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন এ দাবি জানান।

তিনি বলেন, আপিল বিভাগের শৃঙ্খলাবিধির মামলা প্রথম উঠে আসে ২০১২ সালের ৩০ মে। ওই সময় থেকে অধনস্ত আদালতে আচরণ ও শৃঙ্খলাবিধি নিয়ে আলোচনা শুরু হয়।

বারের সভাপতি আরও বলেন, ২০০৭ সালের পরে আইন মন্ত্রণালয় নিম্ন আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা বিধিমালার একটি খসড়া সুপ্রিম কোর্টে পাঠায় এবং সেই বিধিমালার ওপর শুনানি শেষে জানানো হয় যে, বিধিমালাটি মাসদার হোসেন রায়ের পরিপন্থি। পরে আপিল বিভাগ খসড়া সংশোধনী আইন মন্ত্রণালয়ে পাঠান। সেই খসড়া নিয়ে আইন মন্ত্রণালয় এবং বিচার বিভাগের মধ্যে টানাপোড়েন চলে। এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে ছুটিতে পাঠানো হয় এবং পদত্যাগে বাধ্য করা হয়। এ অবস্থায় সরকারের আইন মন্ত্রণালয় অধনস্ত আদালতের বিচারকদের চাকরি শৃঙ্খলা বিধিমালা গেজেট আকারে প্রকাশ করে যা আপিল বিভাগ বুধবার গ্রহণ করেন।

অ্যাডভোকেট জয়নুল আবেদীন বলেন, আমরা আপিল বিভাগের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনও মন্তব্য করতে চাই না। তবে আমাদের দীর্ঘদিনের দাবি বিচার বিভাগের জন্য একটি সতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা। কিন্তু এ গেজেটে সচিবালয় প্রতিষ্ঠার কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তাই আমরা আশাকরি সরকার মাসদার হোসেন মামলার রায়ের আলোকে সরকারের নির্বাহী বিভাগ থেকে আলাদা করে বিচার বিভাগ পরিচালনায় আইন মন্ত্রণালযের প্রভাবমুক্ত একটি বিচার বিভাগীয় সচিবালয় স্থাপন করে পুনরায় গেজেটটি সংশোধিত আকারে প্রকাশ করে আপিল বিভাগে উপস্থাপন করার জন্য জোর দাবি জানাচ্ছি।

বিচার বিভাগের স্বাধীনতার ওপর এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ওপর নির্ভর করে সংবিধান সুরক্ষা, মানবাধিকার, সুশাসন, গণতন্ত্র এবং নাগরিকদের মৌলিক ভোটের অধিকার। তাই সব মহলকে এ্ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

সমিতির সম্পাদক ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিনিয়র সহ সম্পাদক শামীমা সুলতানা দিপ্তী এবং বারের সদস্য তাহসিন আলী।

/বিআই/বিএল/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি