মিঠুন চাকমা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩৪আপডেট : ০৫ জানুয়ারি ২০১৮, ১৯:৩৬

মিঠুন হত্যার বিচারের দাবিতে মিছিল করে জাতীয় মুক্তি কাউন্সিল খাগড়াছড়িতে পাহাড়িদের সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সংগঠক মিঠুন চাকমাকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় মুক্তি কাউন্সিল।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিলেন মিঠুন চাকমা। চাইলে তিনি ঢাকায় থেকে সুখ-স্বাচ্ছন্দ্যে জীবন-যাপন করতে পারতেন। কিন্তু তা না করে পার্বত্য জেলায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে পাহাড়ে ফেরত গেছেন।’

বক্তারা আরও বলেন, ‘তাকে অত্যন্ত পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা তার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এছাড়া, সংগঠনের নেতারা ৮ জানুয়ারি সারাদেশে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেন। এরপর তারা প্রেসক্লাব এলাকায় মিছিল করেন।

এসময় সংগঠনের নেতা মহিউদ্দিন, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ফয়সালসহ অন্য কর্মীরাও উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বুধবার (৩ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির পানখাইয়া পাড়ার স্লুইসগেট এলাকায় মিঠুন চাকমাকে (৪০) গুলি করা হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। প্রসীত খীসা সমর্থিত ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক ছিলেন মিঠুন চাকমা। তাকে হত্যার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ (গণতান্ত্রিক)-কে দায়ী করেছেন দলীয় নেতারা। এই ঘটনায় খাগড়াছড়ি শহরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।   

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম