রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংকের নিয়োগ পরীক্ষা বন্ধের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪০আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪২

রাষ্ট্রায়ত্ত ৩ ব্যাংক সমন্বিত সার্কুলারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত সোনালী, রূপালী ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফলে আগামী ১২ জানুয়ারি এই নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তা স্থগিত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

রবিবার (৭ জানুয়ারি) বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট রাশেদুল হক খোকন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিম আল ইসলাম ও মীর্জা সুলতান আল রেজা। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু।

রাশেদুল হক খোকন বলেন, ২০১৬ সাল বিভিন্ন ব্যাংক আলাদা আলাদা সার্কুলার দিলেও পরীক্ষা না নিয়ে ২০১৭ সালে সমন্বিত সার্কুলার জারি করে বাংলাদেশ ব্যাংক। এ কারণে ২০১৭ সালের এই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে ওই সার্কুলারে (২০১৬ সালের) আবেদন  করা ২৮ পরীক্ষার্থী রিট দায়ের করেন। এই রিট পিটিশনের শুনানি নিয়ে আজ (রবিবার) আদালত রুল জারি করেন।

রুলে সোনালী, রূপালী ও জনতা ব্যাংকে নিয়োগের জন্য ২০১৭ সালের জারি করা সার্কুলার কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। একইসঙ্গে ২০১৭ সালের সমন্বিত সার্কুলারের মাধ্যমে রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের সিনিয়র অফিসার, অফিসার (সাধারণ) ও অফিসার (ক্যাশ) পদে নিয়োগ পরীক্ষার সব কার্যক্রম বন্ধের নির্দেশও দেন।

/বিআই/এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি