সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের আগাম জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬আপডেট : ০৭ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের আগাম জামিন বিচারিক আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরা শেষে ফেরার পথে দলটির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা দুই মামলায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন ও সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনকে ছয় মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

রবিবার (৭ জানুয়ারি) এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এই আদেশ দেন। সভাপতি ও সম্পাদকের পক্ষে শুনানি করেন সমিতির সহ-সভাপতি মো. ওজি উল্লাহ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম মনিরুজ্জামান কবির।

পরে সমিতির সম্পাদক মাহবুব উদ্দিন খোকন জানান, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিচারিক আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার হাজিরার সময় গত বছরের ৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের মাজার গেট ভেঙে দলটির নেতাকর্মীরা সুপ্রিম কোর্টের ভেতরে অবস্থান নেয়। পরে তারা পুলিশের সঙ্গে সংঘর্ষেও লিপ্ত হয়। এ ঘটনায় শাহবাগ থানার উপপরিদর্শক আনোয়ার হোসেন বাদী হয়ে ওইদিন রাতে নাশকতা-সংঘর্ষ ও সরকারি কাজে বাধার অভিযোগ এনে দুটি মামলা করেন। ওই দুটি মামলায় ৩৮ জনকে আসামি করা হয়। এই মামলায় জামিন আবেদন করা হলে আদালত তা মঞ্জুর করেন।

/বিআই/এএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের