শিশুখাদ্যে জীবাণু: ‘বেবীকেয়ার’ বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০১৮, ১৯:৩৮আপডেট : ১১ জানুয়ারি ২০১৮, ১৯:৩৮

ফ্রান্সের ল্যাকটালিস কোম্পানির উৎপাদনকৃত শিশুখাদ্য (বেবি মিল্ক ফর্মুলা) ‘বেবী কেয়ার-১’ ও ‘বেবী কেয়ার-২’ এ জীবাণু পাওয়ায় তা বাজারজাত বন্ধ করা ও বাজার থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন ডিএনসিসির অঞ্চল-৫ এর নির্বাহী কর্মকর্তা এসএম অজিয়র রহমান।

বেবী কেয়ার জানা যায়, এই পণ্য দু’টিতে ‘সালমোনেলা এগোনা’ নামের জীবাণু পাওয়া যাওয়ায় সব ধরনের বাজারজাত বন্ধ ও প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে। বাংলাদেশে এই পণ্যের আমদানিকারক প্রতিষ্ঠান জেইএস ইন্টারন্যাশনাল।

এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকে ঢাকার দুই সিটি করপোরেশন ও স্বাস্থ্য অধিদফতরসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে একটি চিঠি দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে। এ প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গত ১০ জানুয়ারি দুই সিটির স্বাস্থ্য বিভাগ থেকে সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়।

এছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ থেকেও সতর্কীকরণ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, ফ্রান্সের ল্যাকটালিস কর্তৃক উৎপাদনকৃত শিশুখাদ্য ‘বেবী কেয়ার-১’ ও ‘বেবী কেয়ার-২’ এ ‘সালমোনেলা এগোনা’ নামের জীবাণু সংক্রমণের বিষয়ে আন্তর্জাতিক গণমাধ্যম ইনফোসেন (Infosan) এবং উৎপাদনকারী প্রতিষ্ঠান লেকটালিসের মাধ্যমে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ অবগত হয়েছে। এ অবস্থায় সংশ্লিষ্ট আমদানিকারক, সরবরাহকারী, পাইকারি ও খুচরা বিক্রেতা, গ্রাহক, অভিভাবক ও শিশু চিকিৎসকদের এই শিশুখাদ্যগুলো আমদানি, বিক্রি এবং ব্যবহার না করার জন্য সতর্ক করা হলো। আমদারিকারক প্রতিষ্ঠান জেইএস ইন্টারন্যাশনালকে জরুরি ভিত্তিতে এসব পণ্য বাজার হতে প্রত্যাহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এ বিষয়ে এস এম অজিয়র রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমদানি করা শিশুখাদ্য (বেবি মিল্ক ফর্মুলা) ‘বেবী কেয়ার-১’ ও ‘বেবী কেয়ার-২’ এ ‘সালমোনেলা এগোনা’ জীবাণু পাওয়া যাওয়ায় পণ্য দু’টি বাজারজাত বন্ধ ও প্রত্যাহারের নির্দেশ দিয়ে আমাদের কাছে চিঠি এসেছে। আমরা নিয়মিত অভিযানের মাধ্যমে তা প্রত্যাহারের ব্যবস্থা নিচ্ছি।’

/এসএস/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি