রাজধানীতে কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ জানুয়ারি ২০১৮, ০৮:০৫আপডেট : ১৮ জানুয়ারি ২০১৮, ০৮:১১

সড়ক দুর্ঘটনা

রাজধানীর গেন্ডারিয়ায় প্রিমিয়ার সিমেন্ট কোম্পানির একটি কাভার্ডভ্যানের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৭ জানুয়ারি) দিনগত রাত ২টার দিকে গেন্ডারিয়ার স্বামীবাগ এলাকার শক্তি ঔষধালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ‌উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন।

নিহত দুই জন হলেন– সালাউদ্দিন রাহেল (২৭) ও রাসেল আকন্দ (২৪)। তারা যাত্রাবাড়ীর মির হাজিরবাগ এলাকার বাসিন্দা। আহত ব্যক্তির নাম হলো হান্নান, তিনিও যাত্রাবাড়ীর মির হাজিরবাগ এলাকার বাসিন্দা।

রাসেলের বড় ভাই বিল্লাল আকন্দ জানান, রাতে ওরা তিন বন্ধু (রাহেল, রাসেল ও হান্নান) লালবাগ এলাকায় একটি বিয়ের অনুষ্ঠান থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে স্বামীবাগ এলাকার শক্তি ঔষধালয়ের সামনে একটি কাভার্ডভ্যান তাদের বহনকারী মোটরসাইকেলটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তারা তিন জনই মোটরসাইকেল থেকে পড়ে যান। এসময় কাভার্ডভ্যানটি রাহেল ও রাসেলকে চাপা দেয়। পরে তিন জনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা রাহেল ও রাসেলকে মৃত ঘোষণা করেন।

এসআই বাচ্চু মিয়া জানান, নিহত দুই জনের লাশ ঢামেকের মর্গে রয়েছে। আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।

/এআইবি/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি