আইভীর শারীরিক অবস্থা সংক্রান্ত প্রেস ব্রিফিং রাত ৮টায়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জানুয়ারি ২০১৮, ১৫:৪৩আপডেট : ২০ জানুয়ারি ২০১৮, ১৮:০১

নারায়ণগঞ্জের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী (ফাইল ছবি/ফোকাস বাংলা) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) মেয়র সেলিনা হায়াৎ আইভীর সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে আজ শনিবার (২০ জানুয়ারি) রাত ৮ টায় প্রেস ব্রিফিং করা হবে। ল্যাব এইড হাসপাতালের করপোরেট কমিউনিকেশন্স বিভাগের অ্যাসিসট্যান্ট জেনারেল ম্যানেজার সাইফুর রহমান লেনিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি  বাংলা ট্রিবিউনকে জানান, শনিবার সকালে সেলিনা হায়াৎ আইভীর সিটিস্ক্যান ও এমআরআই করানো হয়েছে। সেটা নিয়ে বিকালে বসবে আইভীর চিকিৎসার জন্য গঠিত পাঁচ সদস্যের মেডিক্যাল বোর্ড। এরপর রাত ৮ টায় বিস্তারিত জানানো হবে।

তিনি আরও জানান, শনিবার দুপুরে মেয়র আইভীকে দেখতে স্বাস্থ্যমন্ত্রী নাসিম ল্যাব এইড হাসপাতালে এসেছিলেন।

উল্লেখ্য, মেয়র সেলিনা হায়াৎ আইভী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে নারায়ণগঞ্জ থেকে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। পরে শুক্রবার সকালে আইভীকে দেখতে হাসপাতালে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

/টিওয়াই /এসএসএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের