ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের সমর্থন চাইলেন বায়তুল মুকাদ্দাসের খতিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০১৮, ০৪:৩১আপডেট : ২৭ জানুয়ারি ২০১৮, ০৪:৩১

ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশের মানুষের সমর্থন চেয়েছেন ফিলিস্তানের বায়তুল মুকাদ্দাসের (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী। শুক্রবার (২৬ জানুয়ারি) রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম চত্বরে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে তিনি এ সমর্থন কামনা করেন। আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত সংস্থা (ইক্বরা) এ সম্মেলনের আয়োজন করে।

গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী বলেন, ‘আল আকসা মসজিদের প্রতি বাংলাদেশের মানুষের ভালবাসা রয়েছে। আল আকসা আক্রান্ত হলে তারা কষ্ট পান। বায়তুল মুকাদ্দাসকে রক্ষা করা করা শুধু ফিলিস্তিন নয়, সমস্ত মুসলিম উম্মাহর দায়িত্ব।’

বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় উল্লেখ করে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র কর্তৃক আল কুদস্’কে ইসরাইলের রাজধানী ঘোষণা করার পর বাংলাদেশ এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।’ এজন্য তিনি বাংলাদেশের সরকার ও জনগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে অংশ নিতে ঢাকায় ৫ দিনের সফরে এসেছেন ফিলিস্তানের বায়তুল মুকাদ্দাসের (বায়তুল মাকদিস) মসজিদের গ্র্যান্ড ইমাম ও খতিব শাইখ ড. ইক্বরমা সাঈদ আব্দুল্লাহ সবরী। আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলনে যোগ দিতে গত ২৫ জানুয়ারি সন্ধ্যায় ঢাকায় আসেন তিনি।

সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন স্থানের ক্বারীদের পাশাপাশি মিশরের ডা. শাইখ আহমাদ আহমাদ নাঈনা, শাইখ মুহাম্মাদ মুহাম্মাদ আল মুরীজি, বাংলাদেশের শাইখ আহমাদ বিন ইউসুফ, ইরানের সাইয়্যিদ মুহাম্মাদ জাওয়াদ হুসাইনী, সিরিয়ার মুতাসিম আল আসালী,আলজেরিয়ার শাইখ রিয়াদ আল জাযায়েরী, ভারতের মুহাম্মাদ ত্বইয়্যিব জামাল কুরআন তেলোয়াত করেন। প্রখ্যাত ক্বারীদের কণ্ঠে কুরআন তেলোয়াত শুনতে বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা আসেন।

ছবি: সাজ্জাদ হোসেন

 

/সিএ/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম