‘মেডিক্যাল শিক্ষাতেও নীতিবান ও আদর্শবান শিক্ষকের প্রয়োজন’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জানুয়ারি ২০১৮, ২১:৫৩আপডেট : ২৮ জানুয়ারি ২০১৮, ২২:০১

রবিবার বিএসএমএমইউ-এ অ্যানাটমি রেসিডেন্টদের অধ্যাপক মো. হারুন আর রশীদ মেরিট এওয়ার্ড প্রদান করেন বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
এমন গুণী শিক্ষক হতে হবে ছাত্রছাত্রীরা যেন শিক্ষকের ক্লাস শুরুর আগেই  ক্লাসে উপস্থিত হয়ে ওই ক্লাসের জন্য অধীর আগ্রহের সঙ্গে  অপেক্ষা করেন। শিক্ষক যথাসময়ে ক্লাসে উপস্থিত হয়ে যেন ছাত্রছাত্রীদের সেই আগ্রহের চাহিদা মেটাতে সক্ষম হন। জয় করে নেন  শিক্ষার্থীদের মন।  আজ রবিবার
অ্যানাটমি রেসিডেন্টদের অধ্যাপক মো. হারুন আর রশীদ মেরিট এওয়ার্ড প্রদান অনুষ্ঠানে প্রধান  অতিথির বক্তব্যে এসব কথা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)’র উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।
ডা. কামরুল হাসান খান বলেন, সব ধরনের শিক্ষা মাধ্যমের মতো মেডিক্যাল শিক্ষাতেও এমন নীতিবান, সৎ, দক্ষ, অনুসরণীয়, অনুকরণীয়, প্রজ্ঞাময় ও আদর্শবান গুণী শিক্ষক-এর প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, উচ্চ মেডিক্যাল শিক্ষার মান আরও বাড়ানো ও শিক্ষক স্বল্পতা দূরীকরণের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বেসিক সায়েন্স ও প্যরাক্লিনিক্যাল সায়েন্স অনুষদের ডীন অধ্যাপক ডা. এম ইকবাল আর্সলান, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী। সম্মানিত অতিথি ছিলেন অধ্যাপক মো. হারুন আর রশিদ। সভাপতিত্ব করেন অ্যানাটমি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. লায়লা আনজুমান বানু। এছাড়া উপস্থিত ছিলেন ফিজিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সেলিনা বেগম, ভাইরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. শাহিনা তাবাসুসম, মাইক্রো বায়োলজি বিভাগের অধ্যাপক ডা. আহমেদ আবু সালেহ, অ্যানাটমি বিভাগের সাবেক অধ্যাপক জাহানারা বেগম, অধ্যাপক ডা. খন্দকার মানজারে শামীম, সহযোগী অধ্যাপক ডা. নাহিদ ফারহানা আমিন, সহকারী অধ্যাপক ডা. জিন্নাত আরা ইয়াসমীন, সহকারী অধ্যাপক ডা. লতিফা নিশাত, বিএসএমএমইউ-এর ডেপুটি রেজিস্ট্রার উপ-রেজিস্ট্রার ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানে এমএস  অ্যানাটমি বিভাগের ফেজ-এ-তে সর্বোচ্চ নম্বরধারী ডা. ক্যাপ্টেন ইমরান ওয়াহিদকে অধ্যাপক মো. হারুন আর রশীদ মেরিট অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অন্য বক্তারা আলাদা অ্যানাটমি ভবন নির্মাণ, বেসিক সায়েন্স অনুষদের শিক্ষকদের জন্য সরকার ঘোষিত পে স্কেল অনুযায়ী বেসিকের সমপরিমাণ ভাতা প্রদানের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান। 


/টিওয়াই/টিএন/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম