সহকর্মীকে মারধরের ঘটনায় এনসিটিবির দুই কর্মকর্তাকে ওএসডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০১৮, ১৭:৪৬আপডেট : ৩১ জানুয়ারি ২০১৮, ১৭:৫০

এনসিটিবি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) এক অফিস ভাঙচুর ও সহকর্মীকে মারধরের ঘটনায় দুই কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছে। এই দুই কর্মকর্তা হলেন, সেকেন্ডারি অ্যাডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) কারিকুলাম বিশেষজ্ঞ ও সহকারী অধ্যাপক ড. তৌফিকা আক্তার এবং বিশেষজ্ঞ হিসেবে প্রেষণে কর্মরত প্রাণিবিদ্যা বিষয়ের সহযোগী অধ্যাপক ড. আবদুল আজিজ ফয়সাল। বুধবার (৩১ জানুয়ারি) বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে তাদের ওএসডির আদেশ জারি করা হয়।

এদিকে, শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বলা হয়, এনসিটিবি-তে প্রেষণে বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ড. আবদুল আজিজ ফয়সাল ও  ড. তৌফিকা আক্তারকে অসদাচরণের দায়ে ওএসডি করা হয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের নির্দেশে তাদের ওএসডি করা হয়। তারা তাৎক্ষণিকভাবে এনসিটিবি থেকে অবমুক্ত বলে গণ্য হবেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এনসিটিবির তিন জন কর্মকর্তা-কর্মচারীকে পিটিয়ে আহত করেন শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খানের বোন ড. তৌফিকা আক্তার। আহদের মধ্যে রয়েছেন গৌতম কুমার, গিয়াস উদ্দিন ও সালমা বেগম। এ ঘটনার পর মতিঝিল থানা পুলিশ ড. তৌফিকাকে বাসায় পৌঁছে দেয়।

এসব বিষয়ে শিক্ষামন্ত্রীর পিএস নাজমুল হক খানের সঙ্গে যোগাযোগ করা হলে তার মোবাইল নম্বর (০১৭১৬৯৪১০২৯) মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া গেছে।

/এসএমএ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম