পুলিশকে শাসাতে গিয়ে আটক মাতাল বিএমডব্লিউ চালক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০০:০৮আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ০০:১২

ঘাতক বিএমডব্লিউ (ছবি- সংগৃহীত) মাতাল অবস্থায় গাড়ি চালানোয় সেটির নিচে চাপা পড়ে মারা যান এক প্রবাসী। পুলিশ সেই  চালকের খোঁজে বাসায় গিয়েও তাকে পায়নি। পুলিশ খুঁজতে যাওয়ায় ক্ষুব্ধ হয়ে থানায় শাসাতে যায় সে। আর তখনই আটক করা হয় নাজমুল হুদা নামের ওই চালককে।

শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ধানমন্ডি ২৭ নম্বরে হোয়াইট হল কমিউনিটি সেন্টারের সামনে বিএমডব্লিউ গাড়ির চাপায় নিহত হন ইতালি প্রবাসী মোতালেব হোসেন (৪৫)। এ ঘটনায় নিহতের শ্যালক হুমায়ুন মোল্লা বাদী হয়ে ধানমন্ডি থানায় মামলা দায়ের করেছেন। 

হুমায়ুন মোল্লা জানান, রাত দেড়টার দিকে কমিউনিটি সেন্টারের সামনে অপেক্ষা করছিলেন মোতালেব। হঠাৎ দ্রুত গতিতে আসা একটি বিএমডব্লিউ গাড়ি (ঢাকা মেট্রো গ-৩৩০০৬৫) ধাক্কা দেয় তাকে। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডিএমপি ধানমন্ডি জোনের এডিসি আশরাফুল ইসলাম বলেন, ‘ওই যুবক মধ্যরাতে মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দ্রুত গতিতে এসে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ইতালি প্রবাসী মোতালেবকে ধাক্কা দেয়। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।’ ঘাতক গাড়ির চালককে আটক ও গাড়িটি জব্দ করা হয়েছে বলে জানান তিনি।

আটক নাজমুল হুদার বাসা হাজারীবাগে। তার বাবার নাম শামসুল হুদা। মধ্যরাতে গাড়ি চাপা দেওয়ার পর গাড়ির নাম্বার প্লেট ধরে ঠিকানা বের করে তাকে বাসায় খুঁজতে যাওয়ায় হাজারীবাগ থানা পুলিশের ওপর চড়াও হয় আটক নাজমুল হুদা।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর আলিমুজ্জামান বলেন, ‘থানার পাশেই আসামির বাসা। তার খোঁজে  বাসায় যায় পুলিশ। পরে সে বাসায় ফিরে জানতে পারে, তাকে খুঁজতে পুলিশ এসেছিল। আর এতেই ক্ষুব্ধ হয় সে। চলে আসে থানায়। সিনক্রিয়েট করার চেষ্টা করে। আর তখনই তাকে আটক করা হয়।’

 

আরজে/এআইবি/এইচআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম