‘সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:০৩আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৮, ১৫:১২

সাগর-রুনি

সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তে আইন-শৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নেই বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। এসময় শিগগিরই এ বিষয়ে র‌্যাবের প্রতিবেদন পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি।

রবিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।  

প্রসঙ্গত সাগর রুনি হত্যাকাণ্ডের ছয় বছর অতিক্রম হলো আজ। এখনও এই জোড়া খুনের ঘটনায় কারা দায় তা তদন্ত করে বের করতে পারেনি আইন-শৃঙ্খলবাহিনী।

এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর মুখোমুখি হয়ে এ হত্যাকাণ্ডের রহস্য কবে জানা যাবে এবং এক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোনও গাফিলতি আছে কি না তা জানতে চান সাংবাদিকরা। এর উত্তরে  আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর কোনও ব্যর্থতা নাই। আমাদের র‍্যাব বাহিনী এই ঘটনা তদন্ত করছে। খুব শীঘ্রই র‍্যাব এর তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে।’

এসময় পুলিশের আইজি জাভেদ পাটোয়ারি সেখানে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি সকালে রাজধানীর পশ্চিম রাজাবাজারের ভাড়া বাসা থেকে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনির লাশ উদ্ধার করা হয়। এই জোড়া খুনের মামলার বাদী নিহত রুনির ভাই নওশের আলম রোমান। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হত্যার ছয় বছর অতিবাহিত হলেও মামলার কোনও অগ্রগতি হয়নি।’

মামলাটির তদন্তকারী সংস্থা র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খানের বক্তব্য,‘মামলার তদন্ত চলছে। আদালতের নির্দেশনা অনুযায়ী আমরা কাজ করছি।’

আদালত সূত্রে জানা গেছে, সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ১৩ মার্চ দিন ধার্য করেছেন আদালত। ৫৪ বার সময় চেয়েও নির্দিষ্ট তারিখে আদালতে কোনও প্রতিবেদন জমা দিতে পারেনি র‌্যাব। সর্বশেষ গত ১ ফেব্রুয়ারি  আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু এদিনও প্রতিবেদন দাখিল করেনি র‌্যাব।  

/এসআই/এসএসএ/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম