৫ বছরের বেশি সময় ধরে বিচারাধীন মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৫আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৮, ২২:৩৮

সুপ্রিম কোর্ট

দেশের সব বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে ৫ বছরের বেশি সময় ধরে চলমান মামলাগুলো অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট থেকে দেশের সব  বিচারিক আদালত ও ট্রাইব্যুনালে পাঠানো এক  সার্কুলারের মাধ্যমে এই নির্দেশনা  বাস্তবায়ন করতে বলা হয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, 'দেশের সব বিচারিক আদালতে বর্তমানে ২৮ লাখেরও বেশি মামলা বিচারাধীন। এ অবস্থায় মামলা নিষ্পত্তির হার বাড়ানোসহ অগ্রাধিকার ভিত্তিতে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা নিষ্পত্তি করে মামলা জট নিরসন করা জরুরি।’

'তাই দেশের সব নিম্ন আদালত ও ট্রাইব্যুনালকে পাঁচ বছরের বেশি পুরাতন মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করতে হবে। এক্ষেত্রে প্রতি মাসের প্রথম সপ্তাহের মধ্যে এ ধরনের পুরাতন মামলার তালিকা সুপ্রিম কোর্টে পাঠাতে হবে।’

একইসঙ্গে এ সার্কুলার ইতোপূর্বে জারিকৃত সার্কুলারসমূহের পরিপূরক হিসেবে গণ্য হবে বলেও উল্লেখ করা হয়েছে।

এছাড়াও সুপ্রিম কোর্টের পৃথক আরেকটি সার্কুলারে বিচারিক আদালতে দুপুর ২ টা থেকে ৪টার মধ্যে নিষেধাজ্ঞা সংক্রান্ত আবেদন, বাজেয়াপ্ত  ও  জামিন সংক্রান্ত আবেদনসহ জরুরি ভিত্তিতে আসা আবেদনের ওপর শুনানি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

/বিআই/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম