হুমায়ুন আজাদ হত্যা: সাক্ষী না আসায় বিলম্বিত হচ্ছে বিচার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৭আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৪:২২

 

হুমায়ুন আজাদ (ছবি: ইন্টারনেট থেকে নেওয়া) সাক্ষী হাজির না হওয়ায় বিলম্বিত হচ্ছে লেখক, ভাষাবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. হুমায়ুন আজাদ হত্যা মামলার বিচার কাজ। গত ১৪ বছর ধরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক ইমান আলী শেখের আদালতে মামলাটির বিচার চলছে।

জানা গেছে, গত ২৬ ফেব্রুয়ারি মামলাটিতে সাক্ষ্যের জন্য দিন ধার্য থাকলেও ওইদিন আদালতে কোনও সাক্ষী হাজির না হওয়ায় দুই চিকিৎসকসহ পাঁচজন সাক্ষীর প্রতি জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মাহফুজুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়ে বলেন, ‘দুজন চিকিৎসকের জবানবন্দি নেওয়া হলে মামলাটি শেষ পর্যায়ে চলে যাবে। এরা হলেন তৎকালীন ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের চিকিৎসক ডা. শহিদুল ইসলাম ও সিএমএইচের চিকিৎসক মেজর ডা. সওকত হাসান।’

তিনি আরও বলেন, ‘২০১৬ সালের ৫ জুন এই সাক্ষীদের আদালতে হাজির করতে শাহবাগ থানা ও ক্যান্টনমেন্ট থানায় পরোয়ানা পাঠান বিচারক। ৫৮ জন সাক্ষীর মধ্যে এই পর্যন্ত ৪১ জনের সাক্ষ্য নেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০০৪ সালের ২৭ ফেব্রুয়ারি একুশে বইমেলা থেকে বাসায় ফেরার পথে বাংলা একাডেমির উল্টোদিকে ফুটপাতে সন্ত্রাসী হামলায় মারাত্মক আহত হন লেখক হুমায়ুন আজাদ। এ হামলায় পর তিনি ২২ দিন সিএমএইচে এবং ৪৮ দিন ব্যাংককে চিকিৎসা নেন। ওই বছরের ১২ আগস্ট তিনি জার্মানির মিউনিখে মারা যান। পরে পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়। ২০১২ সালের ৩০ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা লুৎফর রহমান (সিআইডির পরিদর্শক) ৫ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখিত আসামিরা হলো জেএমবির সূরা সদস্য মিজানুর রহমান ওরফে মিনহাজ ওরফে শফিক, আনোয়ার আলম ওরফে ভাগ্নে শহিদ, সালেহীন ওরফে সালাহউদ্দিন, হাফিজ মাহমুদ ও নূর মোহাম্মদ ওরফে সাবু।

আরও পড়ুন:
মার্চে ৩৮তম বিসিএস’র প্রিলিমিনারির ফল প্রকাশ

/টিএইচ/এসএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান