রিয়াদে আটক কর্মীদের বিরুদ্ধে প্রতিবেদন পেলে ব্যবস্থা: বিমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মার্চ ২০১৮, ২২:১১আপডেট : ০৪ মার্চ ২০১৮, ০১:৪৬

বিমান বাংলাদেশ এয়ার লাইন্স সৌদি আরবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুজন কেবিন ক্রু আটক হয়েছেন। ইয়াবাসহ তাদের আটক করা হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমে খরব প্রকাশ হয়েছে। তবে আটকের কথা নিশ্চিত করলেও কী কারণে তাদের আটক করা হয়েছে,তা জানাতে পারেনি বিমান কর্তৃপক্ষ। তবে তারা জানিয়েছে, সৌদি আরবের প্রতিবেদন পাওয়ার পর সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৭ ফেব্রুয়ারি রিয়াদের রেডিসন ব্লু হোটেল থেকে ওই দুই বিমানকর্মীকে আটক করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।

সৌদি আরবের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আঞ্চলিক ব্যবস্থাপক আমিনুল ইসলাম টেলিফোনে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হোটেল থেকে দুজনকে আটক করা হয়েছে। তারা হলেন আল মামুন শিশির ও আরিফ পাঠান রহিত। রিয়াদ পুলিশের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের জানায়নি কী কারণে তাদের আটক করা হয়েছে। আমরা পুলিশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি।’

বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন,‘রিয়াদ পুলিশ এখনও আমাদের কিছু জানায়নি। তাদের কাছ থেকে রিপোর্ট পেলে আমরা পরবর্তী পদক্ষেপ নেবো। তাদের বিষয়ে খোঁজ নিতে বাংলাদেশের দূতাবাসে যোগাযোগ করা হচ্ছে।’

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম