মোহাম্মদপুরে খালে পড়ে শিশু নিখোঁজ, উদ্ধারে ফায়ার সার্ভিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৮, ১৯:১৪আপডেট : ০৯ মার্চ ২০১৮, ২২:০৯

এই খালেই নিখোঁজ হয়েছে শিশু জিসান

রাজধানীর মোহাম্মদপুরের নবোদয় হাউজিং এলাকার খালে পড়ে জিসান (৫) নামের একটি শিশু নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত  শিশুটির সন্ধান পাননি ডুবুরিরা।
শুক্রবার (৯ মার্চ) বিকালে নবোদয় বাজার সংলগ্ন একটি কালভার্টের ওপরে খেলার সময় ওই শিশুটি খালে পড়ে যায়। এরপর স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে ডুবুরি দল গিয়ে উদ্ধারে কাজ শুরু করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘আমরা সন্ধ্যা ৬ টার দিকে খবর পেয়েছি— নবোদয় হাউজিং এলাকার খালে একটি শিশু পড়ে গিয়ে নিখোঁজ রয়েছে। এরপর আমাদের ডুবুরি দল তাকে উদ্ধারে কাজ শুরু করে। তবে এখনও তাকে পাওয়া যায়নি।
নিখোঁজ ‍জিসানের বাবার নাম হাসু মিয়া। নবোদয় হাউজিংয়ের ৮ নম্বর সড়কের ১০ নম্বর বাড়িতে তারা ভাড়া থাকে। তাদের গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। 

/এআরআর/ এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের