খালেদার দুর্নীতির মামলার নথি আজ হাইকোর্টে পৌঁছাবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৮, ১১:৪৯আপডেট : ১১ মার্চ ২০১৮, ১৩:৪৯

খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার মূল নথি আজ রবিবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে হাইকোর্টে পৌঁছাবে। ঢাকা বিশেষ জজ-৫ এর বিচারক আখতারুজ্জামানের আদালত থেকে নথি পাঠানো হবে বলে জানিয়েছেন বেন্স সহকারী (পেশকার) মোকাররম হোসেন।

তিনি বলেন, ‘উচ্চ আদালতের আদেশ অনুযায়ী আজকে (রবিবার) জিয়া অরফানেজ মামলার মূল নথি হাইকোর্টে পাঠনো হবে। এর আগে ২২ ফেব্রুয়ারি উচ্চ আদালতে নথি পাঠানোর আদেশ দিলেও আমাদের কাছে আদেশ এসে পৌঁছেছে ২৫ ফেব্রুয়ারি। সে মোতাবেক ১৫ দিনের মধ্যে নথি পাঠানো হচ্ছে।’

এর আগে ২২ ফেব্রুয়ারি জামিন বিষয়ে উচ্চ আদালতে আবেদন করেন খালেদা জিয়ার আইনজীবীরা। আদালত শুনানি শেষে নিম্ন আদালতের নথি তলব করেন।

বিচারক বলেন, জামিন বিষয়ে আদেশ মূল নথি পর্যালোচনা করে দেবেন।

গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় খালেদা জিয়ার ৫ বছর কারাদণ্ড এবং তার বড় ছেলে তারেক রহমানসহ ৫ আসামিকে ১০ বছর কারাদণ্ড দিয়েছেন ঢাকার বিশেজ জজ আদালত। রায়ের পরই খালেদ জিয়াকে পুরনো কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের