সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা বিষয়ে রুল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৮, ১৭:২২আপডেট : ১৩ মার্চ ২০১৮, ১৭:২৬

সুপ্রিম কোর্টের কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সুবিধা প্রদানে কেন নির্দেশনা দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে দুই সপ্তাহের মধ্যে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, আইন মন্ত্রণালয়ের সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম ও ডেপুটি সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও ডেপুটি রেজিস্ট্রারকে (প্রশাসন) এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৩ মার্চ) এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি সৈয়দ দস্তগীর হোসেন ও বিচারপতি সুপ্রিম কোর্ট

মো. আতাউর রহমান খানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এর আগে ১২ মার্চ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের কর্মকর্ত-কর্মচারী ট্রাস্টের পক্ষে রিটটি দায়ের করেন অ্যাডভোকেট মো. বোরহান খান।

রিট আবেদনে বলা হয়, সরকারের আইন ও শাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকার আবাসন সুবিধা প্রদান করে। কিন্তু বৈষম্যমূলকভাবে বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কোনও আবাসন সুবিধা প্রদান করা হয় না। তাই এই রিট আবেদনের মাধ্যমে আইন ও শাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সরকারি আবাসন সুবিধা প্রদানে নির্দেশনা চাওয়া হয়।

/বিআই/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক