এবার সরকারি মাদ্রাসায় যোগ দিলেন এক হাজার ১০ জন আলিয়ার আলেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মার্চ ২০১৮, ২৩:৪৯আপডেট : ২০ মার্চ ২০১৮, ১৬:৫৪

নিয়োগ পাওয়া আলেমরা ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসায় সোমবার (১৯ মার্চ) সকালে একসঙ্গে এক হাজার ১০ জন আলিয়া নেসাবের আলেম যোগ দিলেন। এর আগে ৫ মার্চ এক হাজার ১০ জন কওমি আলেম শিক্ষক হিসেবে যোগদান দিয়েছেন। এ নিয়ে মোট দুই হাজার ২০ জন শিক্ষক নিয়োগ দেওয়া হলো।

সাধারণ শিক্ষায় শিক্ষিত আরও এক হাজার ১০ জন শিক্ষক শিগগিরই নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশন জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐকান্তিক আগ্রহে এ বছর ইসলামিক ফাউন্ডেশনের অধীনে সারাদেশে এক হাজার ১০টি দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (৬ষ্ঠ পর্যায়) প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন এসব মাদ্রাসায় সদ্য যোগদানকারী আলেমরা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।
সোমবার বিকালে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে নবনিযুক্ত শিক্ষকের জন্য ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ আহসান উল্লাহ, বঙ্গবন্ধু জাদুঘরের কিউরেটর ও সাবেক সচিব নজরুল ইসলাম খান, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, লে. কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক) ও ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন। সভাপতিত্ব করেন মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের প্রকল্প পরিচালক (যুগ্মসচিব) জুবায়ের আহমদ।

/সিএ/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি