আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে: প্রধান বিচারপতি

ঢাবি প্রতিনিধি
২১ মার্চ ২০১৮, ০৩:১৩আপডেট : ২১ মার্চ ২০১৮, ১৫:৩২





প্রধান বিচারপতি বাংলাদেশে দিন দিন আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন।
মঙ্গলবার (২০ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘জেন্ডার, অধিকার ও মতপ্রকাশ: বড় শহরসমূহে ন্যায় বিচারে অভিগম্যতা’ শীর্ষক দুদিনব্যাপী দক্ষিণ এশীয় আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
সম্মেলনটি যৌথভাবে আয়োজন করে ঢাকা বিশ্ববিদ্যালয় আইন অনুষদ ও বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিস ট্রাস্ট (ব্লাস্ট)।
প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ‘২০১৭ সালে বাংলাদেশে ৭ লাখ ৪২ হাজার ২৪৭টি মামলা দায়ের করা হয়। এটি প্রমাণ করে দিন দিন আইনের প্রতি মানুষের আস্থা বাড়ছে। বিচার পাওয়ার আশায় মানুষ আইনের দুয়ারে আসছেন।’

প্রধান বিচারপতি বলেন, ‘প্রান্তিক পর্যায়ের নারীদের আইনি সহায়তা দেওয়ার জন্য সরকার বিভিন্ন সংস্থায় অর্থায়ন করছে। ২০১৭ সালে ৬৬ হাজার ৬৪৪ জনকে সরকারি অর্থায়নে আইনি সহায়তা দিয়েছে লিগ্যাল এইড। এরমধ্যে ২৯ হাজার ৮৮২ জন হলো নারী। নারীর বৈষম্য রোধে এটি একটি প্রশংসনীয় কাজ।’ তিনি বলেন, ‘ঢাকা বিশ্বের অন্যতম মেগাসিটি। এখানে একদিকে যেমন সুযোগ-সুবিধা রয়েছে, তেমনি অন্যদিকে মানুষ বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে। নারীরা বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য ও হয়রানির শিকার হচ্ছেন। নারীর প্রতি এই বৈষম্য রোধে আইন প্রয়োজন।’
ভারতের উড়িষ্যা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শ্রীকৃষ্ণ রাও বলেন, ‘গরিব মানুষ সবসময় আইনকে শত্রু হিসেবে বিবেচনা করে। তাদের আইনের সহায়তা নিতে কীভাবে উদ্বুদ্ধ করা যায় সেটি আমাদের বিবেচনা করতে হবে।’
সম্মেলনে ‘আইন, নীতিমালা ও প্রক্রিয়ায় বৈষম্য শনাক্তকরণ’-এর ওপর আলোকপাত করা হয়। সাবেক জেলা জজ ও এনএইচআরসি’র সদস্য নুরুন নাহার ওসমানীর সভাপতিত্বে দ্বিতীয় সেশনে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তাসলিমা ইয়াসমিন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ফাতেমা সুলতানা, এডিডি বাংলাদেশের কান্ট্রি ডিরেকটর শফিকুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরিন আহমাদ। সম্মেলনের প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

/এসআইআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের