ইডেন কলেজের ছাত্রীর শ্লীলতাহানি: ৪ জনকে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০১৮, ১৭:২১আপডেট : ২৫ মার্চ ২০১৮, ১৮:২৫

 

আদালত প্রাঙ্গণে নজরুল ইসলাম (৩২) আল-আমিন (২০) আবুল হোসেন (২৪) ও নয়ন (১৮ ইডেন কলেজের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে নিউমার্কেট থানায় দায়ের করা মামলায় চারজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে একদিনের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। রবিবার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম জিয়ারুল ইসলাম আসামিদের রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করে জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। মামলার আসামিরা হলো নজরুল ইসলাম (৩২), আল-আমিন (২০), আবুল হোসেন (২৪) ও নয়ন (১৮)। আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) আব্দুল মান্নান বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।

এরআগে মামলার তদন্ত কর্মকর্তা নিউমার্কেট থানার পুলিশের (উপ-পরিদর্শক) আলমগীর হোসেন মজুমদার আসামিদের আদালতে হাজির করে প্রত্যেকের সাতদিন করে রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিরা মামলার বাদীকে শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতন করে। তখন বাদীর বান্ধবী ও বান্ধবীর মা-খালা বাদীকে উদ্ধার করতে এলে তাদেরও শ্লীলতাহানির উদ্দেশ্যে শারীরিকভাবে নির্যাতনসহ টানাহেঁচড়া করা হয়। প্রাথমিক তদন্তে আসামিদের ঘটনার সঙ্গে জড়িত থাকার সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

এদিকে আসামিপক্ষের আইনজীবী জাকারিয়া মোল্লা, মাহমুদুল হাসান, সিরাজুল ইসলাম প্রমুখ রিমান্ড বাতিল চেয়ে জামিনের শুনানি করেন। শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

উল্লেখ্য, শুক্রবার বিকেলে ইডেন কলেজের চার শিক্ষার্থী চাঁদনিচকে কেনাকাটা করতে যান। এ সময় তাদের সঙ্গে একজনের মা ও আরেকজনের খালা ছিলেন। দোকানের সামনে ব্যাগ রাখা নিয়ে ওই দুই নারীর সঙ্গে একটি দোকানের কর্মচারীদের বাকবিতণ্ডা হয়। এরপর ওই শিক্ষার্থীদের সঙ্গেও কথাকাটাকাটির জেরে একজন কর্মচারী তাদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয় ও অশ্লীল মন্তব্য করে। ওই ঘটনায় শনিবার (২৪ মার্চ) মামলাটি দায়ের করা হয়।

/টিএইচ/এমএনএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান