‘খালেদা জিয়ার আইনজীবী প্যানেল থেকে মওদুদের সরে দাঁড়ানোর খবর সত্য নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ মার্চ ২০১৮, ১৪:৫৮আপডেট : ২৭ মার্চ ২০১৮, ১৫:৩৯




সংবাদ সম্মেলনে বিএনপিপন্থী আইনজীবী নেতারা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে ‘মওদুদকে সরে দাঁড়াতে বললেন খালেদা জিয়া’ শিরোনামে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সুপ্রিম কোর্টের বিএনপিপন্থী আইনজীবীরা। তারা বলেছেন, খালেদা জিয়ার আইনজীবী প্যানেল থেকে মওদুদের সরে দাঁড়ানোর খবরটি সত্য নয়।

মঙ্গলবার (২৭ মার্চ) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতির কক্ষে আইনজীবীরা এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এর নিন্দা ও প্রতিবাদ জানান। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসেন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া।

জয়নুল আবেদীন বলেন, ‘ব্যারিস্টার মওদুদ আহমদকে নিয়ে আজ  মিথ্যা সংবাদ প্রচার করা হয়েছে। সেদিন আমরা ছয়জন আইনজীবী বেগম জিয়ার সঙ্গে কারাগারে দেখা করতে গিয়েছিলাম। তাদের মধ্যে সবাই (ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, জয়নুল আবেদীন, এজে মোহাম্মদ আলী, খন্দকার মাহবুব হোসন, ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন ও সানাউল্লাহ মিয়া) আজ  উপস্থিত আছি। ব্যারিস্টার মওদুদ একজন সিনিয়র আইনজীবী। তার অনেক সুনাম আছে। অথচ বিএনপিকে দ্বিধাবিভক্ত করতে এ ধরনের নিউজ করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘বেগম জিয়াকে আমরা কো-অর্ডিনেট করছি। আমরা দেশের সর্বোচ্চ আদালতে নির্বাচিত (সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে) হয়ে তার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। সেদিন মওদুদ আহমদ অন্য একটি অনুষ্ঠানে ছিলেন, তাই দেখা করতে যেতে পারেননি। আমরা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গেলে তিনি আমাদের অভিনন্দন জানান। আমরা যেভাবে তার মামলা চালাচ্ছি, সেভাবে মামলা চালিয়ে যেতে তিনি আমাদের পরামর্শ দেন। তিনি (খালেদা জিয়া) বিশ্বাস করেন, রাজনৈতিকভাবে হস্তক্ষেপ না করলে তিনি মুক্তি পাবেন। আমরাও তা-ই মনে করি। কিন্তু এ ধরনের নিউজ করলে পত্রিকার ওপর মানুষের আস্থা থাকবে? এটা কি ওই সাংবাদিককে খালেদা জিয়া বলেছেন, মওদুদকে সরে যেতে?’

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির এই ভাইস-চেয়ারম্যান বলেন, ‘ওই নিউজে আমারও মন্তব্য রয়েছে। কিন্তু সেখানে এ নিয়ে  কোনও বক্তব্য নেই। অথচ এই পত্রিকা রাজনৈতিকভাবে বিভ্রান্তি ছড়াচ্ছে এবং এ ধরনের নিউজ করছে। ম্যাডাম এ ধরনের কোনও কথা আমাদের বলেননি। তাই এই নিউজের প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এ ধরনের নিউজে মানুষের মনে বিভ্রান্তি সৃষ্টি হয়। আইনের শাসন বাস্তবায়ন ব্যাহত হয়। তাই এ ধরনের নিউজ না করতে অনুরোধ করছি।’

মওদুদ আহমদ প্রসঙ্গে জয়নুল আবেদীন বলেন, ‘মওদুদ আহমদ একজন জ্যেষ্ঠ আইনজীবী। তার কাছ থেকে আমাদের অনেক কিছুই শেখার আছে, শিখছি। এমন একজন আইনজীবীকে খালেদা জিয়া কীভাবে সরে যেতে বলতে পারেন?’

খালেদা জিয়ার আরেক আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, ‘সরকার ভেবেছিল বেগম জিয়াকে তারা জেলে নেবে। তারপর নেতাকর্মীরা এর প্রতিবাদে জ্বালাও-পোড়াও করবে এবং তারা এর অভিযোগে তাদের (বিএনপি নেতাকর্মীদের) জেলে ভরবে। কিন্তু তা হয়নি। এজন্য সরকার খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে বিভেদ সৃষ্টির লক্ষ্যে এ ধরনের নিউজ করিয়েছে।’

ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘সেদিন যারা বেগম জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিলাম, সেদিন যারা সেখানে ছিলেন, আজ এই সংবাদ সম্মেলনেও তারা উপস্থিত আছেন। তাদের প্রত্যেকেই সিনিয়র আইনজীবী। তাদের মধ্যে জুনিয়র শুধু আমি ছিলাম। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, তিনি (খালেদা জিয়া) একথা বলেনি। সরকারের বিভিন্ন এজেন্সি তথ্য দিয়ে এসব নিউজ করিয়েছে। খালেদা জিয়ার মামলার ক্ষেত্রে আমরা আইনজীবীরা একত্রিত থাকবো। এক্ষেত্রে কোনও আপস চলবে না।’

সাবেক স্পিকার ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার বলেন, ‘খালেদা জিয়ার মামলায় সামগ্রিকভাবে যারা আছি, তারাই এ মামলা পরিচালনা করবো।’

এর আগে মঙ্গলবার সকালে ব্যারিস্টার মওদুদ আহমদ সাংবাদিকদের বলেন, ‘আমি একজন সিভিল প্র্যাকটিসনার (দেওয়ানি মামলার আইনজীবী)। বেগম জিয়ার মামলাটি ক্রিমিনাল মামলা (ফৌজদারি)। এ ধরনের মামলায় আমি আগেও প্র্যাকটিস করিনি, এখনও করি না।’

প্রসঙ্গত, এর আগে গত ২৫ মার্চ খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে কারাগারে গিয়েছিলেন তার আইনজীবীরা।

 

 

/বিআই/এপিএইচ/চেক-এমওএফ/
সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম