ক্রিসেন্ট হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা, ৭ জনকে দণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ০৩:২০আপডেট : ২৯ মার্চ ২০১৮, ০৩:৩১

ভ্রাম্যমাণ আদালত

রাজধানীর ক্রিসেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে ভুয়া ডাক্তার দিয়ে অপারেশন করার দায়ে প্রতিষ্ঠানটির মালিককে ১০ লাখ টাকা জরিমানার পাশাপাশি এর ম্যানেজারসহ সাত জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ মার্চ) দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শেরেবাংলা নগরের ক্রিসেন্ট হাসপাতালে এই অভিযান পরিচালনা করেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সাজা প্রাপ্তরা হলেন– হাসপাতালের ম্যানেজার সোহাগ, দুই ভুয়া ডাক্তার হাসান ও আনোয়ার। বাকি সাজাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন– আবু ইউসুফ, মিঠুন দিকদার, পঙ্কজ ও ইসমাইল হোসেন।

র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম বাংলা ট্রিবিউনকে জানান, ক্রিসেন্ট হাসপাতালের মালিককে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, দুই ভুয়া ডাক্তার হাসান ও আনোয়ারকে ২ বছর, হাসপাতাল ম্যানেজার সোহাগকে ১ বছর এবং বাকি চার জনকে ৬ মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘অভিযানের খবর পেয়ে হাসপাতালের মালিক পালিয়ে গেছেন। তবে হাসপাতালে তার স্ত্রী মাকসুদা পারভিনকে পাওয়া গেছে।’ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

/এসজেএ/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম