পল্লবীতে পানির ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ আরেকজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১০:৩৯আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১১:৫৪

পানির এই রিজার্ভ ট্যাংকেই ঘটে বিস্ফোরণ রাজধানীর পল্লবীর মুসলিমবাজার এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসিন আরা খানমের (৬০) মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৮টায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ নিয়ে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে।

এর আগে মঙ্গলবার (২৭ মার্চ) রাত ১টার দিকে বিস্ফোরণে দগ্ধ শিশু রুহী (৩) মারা যায়। রুহী দগ্ধ ইয়াসমিনের (২৭) মেয়ে। 

নিহত হাসিন আরা দগ্ধ মো. ইয়াকুব আলী খানের (৭০) স্ত্রী। তার বাড়ি পাবনা জেলার বেড়া উপজেলায়।

বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল এ তথ্য জানিয়েছেন।

দগ্ধ হয়ে এখনও চিকিৎসাধীন আছেন বাড়ির মালিক ইয়াকুব আলী (৭০),  ভাড়াটিয়া ইয়াসমিন (২৭) ও মিস্ত্রি মাহবুব হাসান (৩২)। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া জানান, নিহত হাসিন আরা ও তার স্বামী দুজনই সাবেক অডিট কর্মকর্তা ছিলেন। তাদের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

গত মঙ্গলবার (২৭ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর মুসলিমবাজার এলাকায় একটি ভবনের পানির রিজার্ভ ট্যাঙ্কে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় শিশু ও নারীসহ ৫ জন দগ্ধ হন।

/এআইবি/এআর/চেক-এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের