খিলগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০১৮, ১৩:২৯আপডেট : ২৯ মার্চ ২০১৮, ১৩:২৯

সড়ক দুর্ঘটনা রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম রুনা বেগম (৪০)। এসময় তার স্বামী আব্দুর রহিম (৫০) আহত হন। বৃহস্পতিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রুনার বাড়ি পূর্ব বাসাবোর সবুজবাগে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খিলগাঁও ফ্লাইওভারে একটি ট্রাক বাসটিকে ধাক্কা দিলে সেই বাসটি সামনে থাকা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেল আরোহী রুনা ও তার স্বামী রহিম গুরুতর আহত হন। পর আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১২টার দিকে রুনা বেগম মারা যান। তার স্বামী রহিমের অবস্থাও গুরুতর। তাকে ঢামেক থেকে অন্য হাসপতালে নিয়ে যাওয়া হচ্ছে।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

/এআইবি/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের