বাসের জন্য পৃথক লেনের সুপারিশ পবা’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০১৮, ১৩:৪৭আপডেট : ৩১ মার্চ ২০১৮, ১৩:৪৮

ঢাকা মহানগরীতে যানজট হ্রাসে গণপরিবহনের দক্ষ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে অপেক্ষার সময়, বাসে ওঠা-নামা ও বাস পরিবর্তনের সুবিধা সৃষ্টির পাশাপাশি পৃথক লেনের সুপারিশ করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা)। শনিবার (৩১ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে এই সুপারিশগুলো তুলে ধরেন বক্তারা।

জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাসের জন্য আলাদা লেন করা গেলে যাতায়াতের সময় অনেক কমে আসবে। যা মানুষকে বাস ব্যবহারের পাশাপাশি প্রাইভেট গাড়ি নিয়ন্ত্রণে ভূমিকা রাখবে। এর পাশাপাশি ঢাকা মহানগর এলাকায় গণপরিবহনে যে নৈরাজ্য তা নিয়ন্ত্রণে আনতে হবে।’

জাইকা’র একটি গবেষণা প্রতিবেদনের কথা তুলে ধরে বক্তারা জানান, ঢাকায় পাবলিক বাসে প্রতিদিন প্রায় ১৯ লাখ যাত্রী চলাচল করে। ঢাকার তিনটি করিডোরে পাবলিক বাসে যাতায়াতের জন্য গড়ে ৭৭ মিনিট করে সময় লাগে। যার ২৪ শতাংশ বাসের জন্য অপেক্ষা, ৪৪ শতাংশ বাসে ওঠা-নামা এবং বাস পরিবর্তন এবং ৩২ শতাংশ সময় বাসে চলন্ত অবস্থায় সময় ব্যয় হয়।

পাবলিক বাস সার্ভিসের মান উন্নয়নে দক্ষভাবে পাবলিক পরিচালনার জন্য অভিভাবক সংস্থা রাখা এবং সংস্থার মধ্যে সমন্বয়ের দরকার আছে বলে মনে করে পরিবেশবাদীদের এই সংগঠন। বাসযাত্রীদের সেবা নিশ্চিত হচ্ছে কিনা সে বিষয়ে তদারকি ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার পাশাপাশি সরকার নির্ধারিত ভাড়ার অতিরিক্ত অর্থ আদায় প্রতিরোধ করা জরুরি বলে মনে করেন বক্তারা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন পবা’র চেয়ারম্যান আবু নাসের খান, নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সাধারণ সম্পাদক তৈয়ব রহমান, পবার সহ সম্পাদক ওয়াহেদ রাসেলসহ অন্যান্য কর্মীরা।

/এসও/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি