পাউবো’র অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে মামলার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ এপ্রিল ২০১৮, ২০:০৮আপডেট : ০৫ এপ্রিল ২০১৮, ২০:১০

দুদক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) অতিরিক্ত প্রধান প্রকৌশলী এ কে এম হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলার সুপারিশ করেছে দুদক। ক্ষমতার অপব্যবহার করে অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে মামলার সুপারিশ করা হয়েছে।

দুদকের অনুসন্ধানী কর্মকর্তা সহকারী পরিচালক মোহাম্মদ সিরাজুল হক তদন্ত শেষে বৃহস্পতিবার এ সুপারিশ করেছেন।

তার বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, হুমায়ুন কবির পানি উন্নয়ন বোর্ডের সিডিআরএসবি'র প্রকল্প পরিচালক হিসেবে গত ২০১৫ সালের ১১ মে থেকে জুন ২০১৭ পর্যন্ত IWN সঙ্গে চুক্তি অনুযায়ী চারজন পিয়ন নিয়োগের জন্য প্রতিমাসে চল্লিশ হাজার টাকা করে ১৮ মাসে ৭ লাখ ২০ হাজার টাকা নিয়েছেন। কিন্তু তিনি কোনও পিয়ন নিয়োগ না দিয়ে পুরো টাকা আত্মসাৎ করেছেন।  টাকা আত্মসাতের বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় দন্ডবিধি ৪০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়েরের সুপারিশ করা হয়েছে।

/আরজে/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম