প্রাথমিক চিকিৎসা শেষে আহত মোরশেদা স্বজনদের কাছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ এপ্রিল ২০১৮, ০৫:১৩আপডেট : ১১ এপ্রিল ২০১৮, ০৮:১৩

মোরশেদা আহত হওয়ার ঘটনায় সুফিয়া কামাল হলের সামনে বিক্ষোভ (ছবি- সাজ্জাদ হোসেন) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্রী মোরশেদা খানমকে চিকিৎসা শেষে স্বজনদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। কবি সুফিয়া কামাল হলের সিনিয়র আবাসিক শিক্ষক শামীম বানু বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শামীম বানু বলেন, ‘ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আমরা সেখানে যাই। আহত শিক্ষার্থীকে সরকারি কর্মচারী হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এরপর একটি অ্যাম্বুলেন্সে তাকে স্বজনের সঙ্গে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে। একজনই আহত হয়েছে।’

তিনি বলেন, ‘ছাত্রীর সামান্য পা কেটে গেছে। তার আঘাত গুরুতর না। তবে এটা বড় অপরাধ। আমরা সেভাবেই ব্যবস্থা গ্রহণ করেছি।’

রগ কাটা হয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘না না, এমন কিছু না।’

তিনি বলেন, ‘ঘটনার পর অন্য শিক্ষার্থীরা উত্তেজিত হয়ে সবাই হলের নিচে নেমে অবস্থান নেয়। তাদের বুঝিয়ে পরবর্তীতে রুমে নেওয়া হয়েছে।’

শামীম বানু বলেন, ‘অভিযুক্ত ছাত্রীকে প্রক্টর বডির হেফাজতে রাখা হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টি দেখছে।"

মোরশেদাকে দেওয়া চিকিৎসা সম্পর্কে সরকারি কর্মচারী হাসপাতালের ইমারজেন্সির মেডিক্যাল অফিসার ডা. গালিব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত দেড়টার দিকে মোরশেদাকে নিয়ে আসেন চার-পাঁচজন। তার সঙ্গে যারা ছিল তারা পরিচয় দিতে চাচ্ছিল না। মোরশেদার পায়ের পেছনে ও সামনে কেটেছে। পেছনের কাটা একটু গভীর। ড্রেসিং করেছি, সেলাই লেগেছে।’

মোরশেদার আঘাত কীভাবে লেগেছে জানতে চাইলে ডা. গালিব বলেন, ‘আসলে আমার কাছে যখন এসেছে, তখন আমি চিকিৎসাকে প্রাধান্য দিয়েছি। এটা ইচ্ছাকৃত, না কেউ আঘাত করেছে, তা এই মুহূর্তে বলা সম্ভব নয়। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে পাঠিয়ে দিয়েছি।’

সুফিয়া কামাল হলের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বাংলা ট্রিবিউনকে জানান, রাতে মোরশেদাসহ একাধিক শিক্ষার্থীকে হল শাখা ছাত্রলীগের সভানেত্রী ইফাত জাহান এশা ডেকে ৩০৮ রুমে নেন। পাশের ৩০৭ রুমেই এশা থাকেন। তাদের ডেকে কোটা আন্দোলনে অংশ নেওয়ার কারণ জানতে চান। তখন কথাকাটাকাটি হয়। এরপর মোরশেদা খানমকে আঘাত করেন। এতে তার পা কেটে যায়। এই খবর পাওয়ার পর অন্য ছাত্রীরা সেখানে যায়। এরপর সবাই বিক্ষোভে ফেটে পড়েন। তারা বের হয়ে হলের বাগানে অবস্থান নেন।

আহত মোরশেদাকে তার স্বজনেরা রাজধানীর মগবাজারের বাসায় নিয়ে গেছেন বলে জানা গেছে।

 

এসআইআর/এসও/এআরআর/এইচআই/চেক-এমওএফ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান