মুগদায় যুবলীগ সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কোপানোর অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৮, ০৩:১১আপডেট : ১৭ এপ্রিল ২০১৮, ০৩:১১

মুগদা রাজধানীর মুগদায় ওয়ার্ড যুবলীগের সভাপতি বিপ্লবসহ বেশ কয়েকজনের কর্মীর বিরুদ্ধে থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শামীম আহামেদকে (৩০) কুপিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। সোমবার রাত সোয়া ৯টার দিকে এ ঘটনা ঘটে।
আহত শামীমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া।
উদ্ধারকারীদের বরাত দিয়ে তিনি জানান, সোমবার রাতে মান্ডা পিয়ার আলী গলিতে সুমু মেম্বারের অফিসে দেনা-পাওনা নিয়ে সালিশ চলছিলো। হঠাৎ ওয়ার্ড যুবলীগ সভাপতি বিপ্লবের নেতৃত্বে প্লাবন, চানতারা, রনি, হিরাসহ প্রায় ১০/১২ জন কর্মী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. শামীমের ওপর হামলা চালায়।
স্বেচ্ছাসেবক লীগের ওয়ার্ড নেতা শাহাদাত বাবু জানান, পূর্ব ঘটনার জেরে এই হামলা হতে পারে। শামীমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর সদরে। তিনি বর্তমানে ১/১ দক্ষিণ মান্ডা ওয়াপদা গলিতে থাকেন।

আরেক ওয়ার্ড নেতা রুবেল জানিয়েছেন, বিপ্লব বেশ কিছুদিন আগে ৭২ নম্বর ওয়ার্ড সভাপতি রাশেদুল হক কনককে পিটিয়ে গুরুতর আহত করেছিল। তখন শামীম তার প্রতিবাদ করেছিল। এ নিয়ে তার সঙ্গে বিরোধ হয়েছিল। এরই জেরে আজ তার ওপর হামলার হতে পারে।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম