হাসপাতাল থেকে হারিয়ে গেছে ছেলে, খুঁজে ফিরছেন বাবা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৮, ১৮:৪০আপডেট : ১৮ এপ্রিল ২০১৮, ১৮:৪২

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে ফিরছেন বাবা আনছার আলী। মানসিক প্রতিবন্ধী ছেলে মো. লিটনকে (২৭) খুঁজতে বাইসাইকেলযোগে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় মাইকিং করেও বেড়াচ্ছেন তিনি।

হারানো ছেলেকে খুঁজে ফিরছেন বাবা গতকাল মঙ্গলবার রাতে বাংলা ট্রিবিউনের কাছে তিনি বলেন, ‘আমাদের গ্রামের বাড়ি রংপুর সদর জেলার আরাজী তামপাট গ্রামে। দুই ছেলের মধ্যে লিটন ছিল বড়। ছোট থেকে তার মানসিক সমস্যা ছিল। বিভিন্ন সময় চিকিৎসা করানো হয়। গত ২৮ মার্চ তাকে রংপুর থেকে রাজধানীর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের হেমটোলজি বিভাগে দোখানো হয়। সেখানে চিকিৎসকরা তাকে মানসিক বিভাগে পাঠান। পরে ৩১ মার্চ তাকে মানসিক বিভাগে ভর্তি করা হয়।’

ছেলের খোঁজে পিঠে বাঁধা ব্যানার তিনি আরও বলেন, ‘সেখানে ৩১৪ নম্বর ওয়ার্ডের ১ নম্বর বেডে সে চিকিৎসাধীন ছিল। আমিই ছিলাম তার পাশে। গত ৮ এপ্রিল সকালে তাকে নিয়ে বাইরে ঘোরাঘুরি করে ওয়ার্ডে ফিরে এসে দুই জন গোসল করি, নাস্তা খাই। তাকে ওষুধ খাইয়ে বেডের পাশে বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ জেগে দেখি সে বিছানায় নেই। পরে তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুজি করে না পেয়ে শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করি যার নম্বর জিডি নম্বর-৪৭৮।’

জিডি করার পর মাইকিং করার জন্য গিয়ে দেখি সেখানে অনেক টাকা খরচ জানিয়ে তিনি বলেন, ‘তাই একটি হ্যান্ডস্পিকার কিনে হারানো বিজ্ঞপ্তি রেকর্ড করে একটি ছোট ব্যানার পিঠে বেঁধে ছেলের খোঁজে প্রতিদিন সকাল থেকে বাইসাইকেলযোগে ঢামেক হাসপাতালের আশপাশের এলাকা থেকে শুরু করে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে বেড়াই।’

হারিয়ে যাওয়া লিটন লিটন হারানোর সময় তার পরনে ছিল ‘usa’ লেখা টি-শার্ট ও ট্রাউজার। সে তার বাড়ি রংপুর সদরের মীরগঞ্জ বাজার বলতে পারে, বলে জানান তিনি।

শাহবাগ থানার উপ পরিদর্শক (এসআই) নিয়াজ উদ্দিন জানিয়েছেন, ছেলে হারানোর ঘটনায় লিটনের বাবা একটি সাধারণ ডায়েরি করেছেন। আমরা এ ব্যাপারে কাজ করছি।

/এআইবি/এমও/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম